‘পার্কস্ট্রিট টু বোম্বে’ অনুষ্ঠিত হতে চলেছে ২ অগাস্ট, সন্ধ্যে ৬.৩০ টায় নজরুল মঞ্চে

কলকাতার ১৭ নম্বর, পার্কস্ট্রিটের ট্রিঙ্কাস থেকে শুরু হয়েছিল তাঁর সঙ্গীত জীবনের পথ চলা। তিনি বর্ষীয়ান সঙ্গীতশিল্পী পদ্মশ্রী উষা উত্থুপ। এদিন যেন একটা বৃত্ত সম্পূর্ণ হলো। ২২ মে, ট্রিঙ্কাসে তাঁর একটি একক সংগীতানুষ্ঠানের পর তিনি ঘোষণা করলেন তাঁর বিশেষ সাংগীতিক অনুষ্ঠানের কথা। শিরোনাম ‘পার্কস্ট্রিট টু বোম্বে’। ২ অগাস্ট, সন্ধ্যে ৬.৩০ টায় নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠান। শিল্পীর ৫৭ বছরের সংগীত জীবনের পথ চলা নিয়ে এই অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজনে রয়েছে বেঙ্গল ওয়েব সলিউশন। ভাবনা ও পরিকল্পনায় মেট্রো ফার্মার সোমনাথ ঘোষ। উষা উত্থুপ এদিন জানান, ‘২ অগাস্ট এর অনুষ্ঠানের দিকেই আমি তাকিয়ে আছি। সম্পূর্ণ অন্য রকমের একটি অনুষ্ঠান হতে চলেছে। সবার খুব ভালো লাগবে, প্রত্যাশা রাখি’। ‘পার্কস্ট্রিট টু বোম্বে’ অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত থাকবে। প্রথম পর্বে শিল্পীর সঙ্গে আলাপচারিতায় থাকবেন বাচিকশিল্পী শৌভিক ভট্টাচার্য। এই পর্বে সরাসরি দর্শকরাও তাদের মতামত প্রকাশের সুযোগ পাবেন। দ্বিতীয় পর্বে একক নিবেদনে থাকবেন শিল্পী।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *