✍️By Tamonash Mukherjee
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সামগ্রিক বিকাশ ও আত্মনির্ভরতার লক্ষ্যে সম্প্রতি বেহালায় জহর দাসের পরিচালনায় পিরখালি পথিকৃত সংস্থার মানবিক উদ্যোগ কেয়ার বাডসের বাচ্চাদের দ্বারা মঞ্চস্থ হল বিশেষ নৃত্যনাট্য “চাষিদের কথা”। এই উদ্যোগকে সহযোগিতা করতে পাশে এসে দাঁড়িয়েছে লায়ন্স ক্লাব অব অঙ্কুরণের সদস্যরা। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার মহাশয় সহ মন্ডল সভাপতি অনুপ বালা, মধুসূদন মন্ডল, শৈবাল ঘোষ সহ কেয়ার বাডসের অন্যান্য সদস্যরা।
নৃত্যনাট্যে অংশগ্রহণ করে কিঞ্জল,সৌম্যব্রত, বাবি যশ, বৈদুর্য, অর্ঘ্যপ্রিয়া, সৌরদীপ্ত, প্রমিতদের মতো বিশেষ বাচ্চারা।
আগামী দিনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, স্বনির্ভরতা, সামাজিক দক্ষতা, ও ভবিষ্যত গড়ে তোলার জন্য সদা সচেষ্ট কেয়ার বাডস সংস্থা।

