PAC D BAG TOURS- এর আয়োজনে বসন্ত উৎসব

নিজস্ব প্রতিবেদক :বাঙলার সবচেয়ে বড় বসন্ত
দোল পূর্ণিমায় অনুষ্ঠিত হয়ে গেল সবুজের সমারোহে — লাটাগুড়ি,ডুয়ার্স অঞ্চলে।
PAC D BAG TOURS এই ভ্রমন সংস্থা প্রতিবছরের মত রঙ উৎসব পালনের এক অভিনব আয়োজন করেছিল অনন্য উপায়ে। গরু মারা জঙ্গল লাগোয়া একটি প্রাইভেট রিসোর্টে প্রায় ষাট জন ভ্রমনার্থী মিলে মেতে উঠেছিলেন বসন্ত উৎসবে, নাচে-গানে , ফুল এবং আবীরের মিশেলে। খোলা আকাশ, গহীন অরন্যের আবহ এবং চা বাগানের সতেজতার মিশেলে বসন্তের এক অপূর্ব রুপ ধরা দিয়েছিল এই স্থানে।

বিশেষ আকর্ষণ হিসেবে এক নেপালী নৃত্যের দল আসে এবং তারা উপস্থাপন করে নেপালী নৃত্যের বিশেষ এক ধরন –‘মারুনী ড্যান্স’। বাঙালীর রসনা তৃপ্তির জন্য ছিল প্রতিবছরের মত ই বিভিন্ন রকম পদের বাহার। পর্যটকদের কথায়, ব্যবস্থাপকদের এমন বিপুল আয়োজনে তারা ব্যাপক খুশি এবং দারুন ভাবে উপভোগ করেছেন এই বসন্ত।

ব্যবস্থাপক— PAC D BAG TOURS

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *