নিজস্ব প্রতিবেদক:শহরে একের পর এক খুন হতে থাকে। খুনের পরেই দেখা যায় একজন পাগলকে চলে যেতে, এবং ওই লোকটাকে দেখার সাথে সাথে একটা স্টিকার সাঁটাতে দেখতে পায় সকলে। কিন্তু পুলিশ ধরতে পারে না খুনিকে। পুলিশের নাজেহালের মধ্যেই পুলিশের অলক্ষ্যে ডিটেকটিভ দেবাশিষ দাস খুনের কিনারা করার জন্য উঠে পড়ে লাগে।

ডিটেকটিভ দেবাশিষের বোন তনিমা অনিমেষের কাছে টিউশন নেয়। দাদাকে খুনি ধরতে সাহায্য করে তনিমা।

অবশেষে সত্যিই দেবাশিষের জালে খুনি ধরা পড়ে। খুনিকে চিনতে পেরে দেবাশিষ অবাক।
পুলিশের জাল থেকে খুনি পালাতে গেলে পুলিশের এনকাউন্টারে মারা যায় খুনি।
খুনি কে? কেনই বা খুনি, খুনি হয়ে ঊঠল। এটা জানতে আমাদের দেখতে হবে ‘মার্ডার ২০২০’।
সানইরাজ মুভিজের প্রযোজনায় ৫ পর্বের ওয়েব সিরিজ “মার্ডার ২০২০” তৈরি হতে চলেছে। এই ওয়েব সিরিজের কাহিনীকার সূরাজ। পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন সঞ্জয় দাস। সৃজনশীল পরিচালনায় থাকছেন বাপ্পা বন্দ্যোপাধ্যায়। প্রযোজক সুজাতা সাহা।

অভিনয় করছেন -সূরাজ, সুজাতা সাহা, ঈশান, জয় গঙ্গোপাধ্যায়, মাধব চট্যোপাধ্যায়, মহঃ আজিজ, সুরাজ আলি খান, অভিজিত দাস, সহেলি, রিয়াজ, সুজন নস্কর, সাহেব, মাস্টার রনি, কুমারী রুশা ঘোষ প্রমুখ।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *