শুটিং শুরু হতে চলেছে নতুন বাংলা ছবি “রাহু”

সৌভিক পণ্ডিতের কাহিনী অবলম্বনে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘অদিকা প্রোডাকশনস’-এর হাত ধরে নির্মিত হতে চলেছে বাংলা কাহিনীচিত্র ‘রাহু’।

চলচ্চিত্র প্রযোজনা সংস্থার নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে ‘রাহু’-র প্রযোজক আদিত্য অশোক জানান, “সৌভিক পণ্ডিত-এর সুদক্ষ নির্দেশনায় নির্মিত হতে চলেছে বাংলা কাহিনীচিত্র ‘রাহু’।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে ‘রাহু’-র পরিচালক সৌভিক পণ্ডিত জানিয়েছেন, “বাংলা কাহিনীচিত্র ‘রাহু’-র মাধ্যমে বাংলা চলচ্চিত্রে এই প্রথমবার ‘মনসুন নয়ার’ শৈলীর সূত্রপাত ঘটতে চলেছে।


কাহিনী অনুসারে এক রাতে এক অলৌকিক রহস্যময় ঘটনা এই কাহিনীচিত্রের কেন্দ্রীয় চরিত্র রক্তিমের জীবনটাকে পুরোপুরি বদলে দেয়। শহরের বুকে যখন একের পর এক নৃশংস খুনের আতঙ্ক ছড়িয়ে পড়ছে তখন রক্তিম বুঝতে পারে তার নিজের ভেতর জেগে উঠছে এক আদিম অভিশাপ। মানব আর দানবের এক অদ্ভুত দোলাচলে দাঁড়িয়ে রক্তিম শহরের বুকে লুকিয়ে থাকা অপরাধীদের শিকার করতে শুরু করে।”

নির্দেশক আরো জানিয়েছেন, “অলৌকিকতার মোড়কে প্রেম, রহস্য, রোমাঞ্চ ও অপরাধের মিশেলে তৈরি হতে চলেছে ‘রাহু’। এই কাহিনীচিত্রে বিভিন্ন ভূমিকায় অভিনয় করবেন গৌরব রায় চৌধুরী , প্রান্তিকা দাস, সৌমি চ্যাটার্জি, সুদীপ মুখার্জি, রোহিত মুখার্জি, প্রদীপ ধর, রাজু মজুমদার, দেবপর্ণা চক্রবর্তী, অলোক দাস-এর মতো একাধিক অভিনেতা ও অভিনেত্রী।

প্রযোজনা সংস্থার পক্ষে আরো জানানো হয়েছে, “ইমন ও সৌমদীপ-এর সঙ্গীত পরিচালনায় বেশ কিছু গানও থাকবে ‘রাহু’-তে।”

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *