নিজস্ব প্রতিনিধি:২০২০-র লকডাউনের পর যখন আসতে আসতে খুলতে থাকে সবকিছু, ঠিক সেই সময় সাত বন্ধু মিলে পাহাড়ি এক গ্রামে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। ওখানে পৌঁছানোর পরে তারা বুঝতে পারে লকডাউনের সময় ওখানকার বসবাসকারী মানুষরা কিভাবে কত সমস্যার মধ্যে দিন কাটায়। সব শুনে বা দেখে তারা হতবাক হয়ে যায়।এবং ওই সময়কার এক ঘটনা শুনে বিস্মিত হয়ে পড়ে। তারা কি সেই রহস্যের সমাধান করতে পারবে ? জানতে হলে আপনাদের দেখতে হবে গ্যালাক্সি এন্টারটেইনমেন্টের ‘আনলক ০৭’।
পুরো ছবিটার শুটিং হয়েছে শিলিগুড়ি লোলেগাঁও কালিম্পং জুড়ে।ছবিটির প্রযোজক নাসিম আহমেদ খান।ছবিটির পরিচালক এবং কাহিনীকার রিক।

ছবিটিতে অভিনয় করেছেন রাজেশ শর্মা, রিক, কমল, সানা, চিত্রালী, সৃজা, রিতিশা, রাত্রি, রাজশ্রী, অরুণ এবং নেপালিঅভিনেতা-অভিনেত্রীরা।ছবির সংগীত পরিচালনা করেছেন রঙ্গন এবং অর্ণব বসাক, ক্যামেরায় আশীষ হালদার।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *