মোবাইল ফোনেই তৈরি হল স্বল্পদৈর্ঘ্যর ছবি

কুন্তল শোও

আনন্দ সংবাদ লাইভ :পরিচালক কুন্তল শোও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে বানিয়ে ফেললেন একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি।ছবির নাম “ফ্যামিলি”।এমনকি ছবির এডিটিং এবং পোস্ট প্রোডাকশনের সব কাজই মোবাইল ফোনেই হয়েছে।ছবির কাহিনি, চিত্রনাট্য,চিত্রগ্রহণ,সম্পাদনাপুরোটাই পরিচলেরই।
ছবির কাহিনি একটি পরিবারের সচেতনতার গল্প, এই অতিমারিতে মানুষকে শুধু নিজের কথা না ভেবে তার পরিবারের কথা ভেবে নিজেকে সংযত করার গল্প। আনন্দ আড্ডা করার জন্য সারাজীবন পড়ে আছে কিন্তু এই সময় পরিবারের স্বার্থে নিজেকে বদলানোর গল্প। এই কাহিনী আমার আপনার সবার।অভিনয় করেছেন অনিমেষ চট্টোপাধ্যায়, অমরনাথ চট্টোপাধ্যায়, সিদ্ধার্থ মন্ডল এবং পরিচালক
কুন্তল শোও নিজে।ছবিটির প্রযোজনা এক্স ওয়াই জেড প্রোডাকশন।

রইলো ছবির লিঙ্ক
WATCH THE FILM AT ( YOUTUBE CHANNEL)/ LINK:- https://www.youtube.com/watch?v=cejXuGIK53c&t=140s

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *