পথশিশুদের সাহায্যার্থে “আলোয় ফেরার গান” নিয়ে দেশ-বিদেশের শিল্পীরা

নিজস্ব প্রতিনিধি:১৯৮৪ এর সূচনা থেকে আজ অবধি ছত্রিশ বছর ধরে মন্চগানের প্রচার ও প্রসারে সদানিরত একাডেমি থিয়েটার। ইতিমধ্যে গড়ে তুলেছে এক সর্বাঙ্গীন আর্কাইভ যেখানে রয়েছে সংগীত, থিয়েটার, যাত্রা, সিনেমা চর্চার হাজার তিরিশেক মূল্যবান বই, সমসংখ্যক গ্রামোফোন রেকর্ড,ছবি, পোস্টার,বিলবোর্ড,বাদ্যযন্ত্র,ক্যামেরা আরো অনেকে কিছু।মন্চগানের আঙ্গিনায় পরিবেশন করে চলেছে একের পর এক প্রযোজনা যেখানে সঙ্গী হয়েছে কখনো পন্চকবির গান, নাটকের গান, সিনেমার গান, কাব্যগান,লোকগান,যাত্রার গান।বর্তমানে করোনা অতিমারিতে আক্রান্ত গোটা বিশ্ব।তবুও থেমে থাকা নয়।আগামী ১২ ডিসেম্বর,২০২০, রাত ৯ টা থেকে একাডেমি থিয়েটারের ভার্চুয়াল নিবেদন “আলোয় ফেরার গান”। সহযোগিতায় ঋদ্ধি বন্দোপাধ্যায় মিউজিক আকাডেমি।শুধু বাংলার নয় আমেরিকা,কানাডা,ইংল্যান্ড এর শিল্পী সমন্বয়ে শোনা যাবে বহু ধারার গান-নাটক-কবিতা ( শোনা যাবে স্প্যানিশ ভাষায় রবীন্দ্র রচনা )। সামগ্রিক ভাবনা,নির্মানে দেবজিত্ ও ঋদ্ধি বন্দোপাধ্যায়। বিক্রিত টিকিটের অর্থমূল্য খরচ করা হবে পথশিশুদের সাহায্যার্থে।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *