নিমপীঠ হান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিবেকানন্দের জন্মদিন উৎযাপন

নিজস্ব প্রতিনিধি:নিমপীঠ হান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উৎযাপন হয়ে গেল। কম্বল বিতরণ, রক্তদান শিবির ,চক্ষু পরীক্ষা শিবির হয়ে গেল ।


নবজাগরণ ওয়েলফেয়ার সোসাইটির , বেহালাপক্ষ থেকে কম্বল বিতরণ করা হল। বিশিষ্ট অতিথিদের উপস্থিত ছিলেন ছিলেন শেখ আশিক আলি, তাপস দাস ,মহঃ রফিক , সাহেদুল হক প্রমুখ। কবিতা আবৃত্তি করেন শ্রীমতি মৌমিতা সরকার। কম্বল ছাড়াও ব্যাগ ,হুইল চেয়ার, শাড়ি বিতরণ করা হয় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে।
বিশিষ্ট ব্যক্তি ডাঃ রজত শুভ্র নস্কর মূল্যবান বক্তব্য রাখেন। নিমপীঠ হান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটি র কর্ণধার অরুণ কুমার মিদ্দা সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং সংস্থার পক্ষ থেকে সবার জন্যে দুপুরের খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মেহেদি হাসান।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *