ধনেখালী মল্লিকপুর লজে সাংস্কৃতিক অনুষ্ঠান

পিয়াসী মল্লিক :আলোয় আলো পত্রিকার সম্পাদক মমতাজ মল্লিক এবং আনার মোল্লার পুত্রের বিয়ে উপলক্ষে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ২৫ এপ্রিল। অনুষ্ঠানে সভাপতি ছিলেন বিশিষ্ট সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নৌশাদ মল্লিক। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক বহু কাব্যগ্রন্থ ও গদ্যগ্রন্থ রচয়িতা সীজার রায় ( অনিল কুমার রায়)। বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক বাচিকশিল্পী আব্দুল কাইয়ুম এবং শিক্ষক লেখক স্বপন হালদার।
আব্দুল কাইয়ুম , সীজার রায় ও পান্থ মল্লিকের স্বরচিত কবিতা পাঠ খুবই ভালো লাগে।বিশিষ্ট সংগীত শিক্ষিকা তথা সংগীতশিল্পী
মেখলা সিংহরায়ের পরবেশিত সংগীত খুবই ভালো লাগে ও তার সুযোগ্য পুত্র কিংশুক সিংহরায়ের সংগীত খুবই মনোগ্রাহী হয়েছে। মরহুম নাসের মল্লিক রচিত শ্রুতিনাটক পরিবেশন করেন নৌশাদ মল্লিক ও তনুশ্রী দাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পার্থ দাস।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *