কৃষ্ণেন্দু রাজ আচার্য্য-র নতুন হিন্দি গান “তুঝ্ মেহি খো গ্যায়া” প্রকাশ পেল

আনন্দ সংবাদ লাইভ :কৃষ্ণেন্দু রাজ আচার্য্যর নতুন হিন্দি গান “তুঝ্ মেহি খো গ্যায়া” প্রকাশ হল তাঁর নিজেস্ব ইউটিউব চ্যানেল থেকে। গানের কথা ও সুর তাঁর নিজের।গান করার পাশাপাশি গানের সুর ও গানের কথা লিখেছেন বেশ কিছু সিনেমা ও অ্যালবামে।তাঁর গীত রচনায় গান গেয়েছেন রূপম ইসলাম, মনোময় ভট্টাচার্য , জুবিন গর্গ , রথীজিত ভট্টাচার্য প্রমুখ।বলিউডে প্রকাশ ঝা অভিনীত স্বল্প দৈর্ঘ্যের ছবি “জুস্তাজু”-র টাইটেল ট্র্যাক লিখেছেন তিনি।তিনি জানান এতকিছু সম্ভব হয়েছে তাঁর গুরুজি রথীজিত ভট্টাচার্যের জন্য।আগামী দিনে আরও অনেক অরিজিনাল গান নিয়ে কাজ করছেন তিনি ।তিনি মনে করেন গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *