কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল “দ্য গ্রেট সন্স অ্যাণ্ড ডটার্স অব ইণ্ডিয়া”

নিজস্ব প্রতিনিধি :অগ্নিযুগের বীর বিপ্লবী প্রয়াত পুলিনবিহারী দাস, উল্লাসকর দত্ত, মাস্টারদা সূর্য সেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও নেতাজী সুভাষচন্দ্র বসু এবং সুলেখক তথা মনে প্রাণে একশো শতাংশ বিপ্লবী পরশুরাম ওরফে রাজশেখর বসু-র পরিবারের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে আজ প্রকাশিত হল সৌমক পালিত রচিত ‘দ্য গ্রেট সন্স অ্যাণ্ড ডটার্স অব ইণ্ডিয়া’ নামাঙ্কিত এক গ্রন্থ।

গ্রন্থের রচনাকার সৌমক পালিত জানিয়েছেন, “৩০ জন বিপ্লবীর জীবনী নিয়ে প্রকাশিত হল ‘দ্য গ্রেট সন্স অ্যাণ্ড ডটার্স অব ইণ্ডিয়া’।”

প্রকাশনা সংস্থা ‘বসুধানন্দ বুকস অ্যাণ্ড পাবলিকেশন’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “৪৬৪ পাতার এই গ্রন্থের বিনিময় মূল্য ধার্য হয়েছে ১০৫০ টাকা।”

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *