এ শহরে গানের আসরে আগামী তারার খোঁজ

নিজস্ব প্রতিনিধি:গানের ভিতর দিয়ে আগামীর তারাদের খোঁজে কৌশিক ইভেন্টসের উদ্যোগে হয়ে গেল এক বিশেষ সঙ্গীত সন্ধ্যা আগামীর তারারা,১৯ মার্চ,২০২১,অবনীন্দ্রনাথ আর্ট গ্যালারি (আই.সি.সি.আর), বিকেল ৫টা থেকে। উদ্যেশ্য নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা,তাদের চলার পথে তাদের পাশে থাকা।
গান দুনিয়ার নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসার এই আয়োজনে যেমন সামিল হয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পীরা,তেমনই সামিল কোথাও তাদের সন্তানেরা,কোথাও আবার তাঁদের কৃতি ছাত্র-ছাত্রীরা।রূপঙ্করের কন্যা মহুল,মনোময়ের পুত্র আকাশ,রাঘবের দুই কন্যা আনন্দী-আহিরি,প্রতীক চৌধুরীর ছেলে দীপরাজ,খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহু মুখোপাধ্যায়,সিধুর ভাগ্নে বৈদূর্য, লোপামুদ্রা মিত্র,ঋদ্ধি বন্দোপাধ্যায়ের কৃতি ছাত্র-ছাত্রীরাও ছিলেন।সব মিলিয়ে এক সন্ধ্যায় নতুন প্রজন্মকে উদযাপন করা কথায়,গানে।মহুল গাইল বব ডিলানের ব্লোইন ইন দা উইন্ড,আকাশের কন্ঠ ভবঘুরে মন, আহিরি-আনন্দীর কন্ঠে নিজেদের মৌলিক গান পরম্পরা, আমার না গাওয়া গান, আজ একা ইত্যাদি উল্যেখযোগ্য।গানের বাইরে উপরি পাওনা ছিল বিহু মুখোপাধ্যায়ের ড্রামসে অসাধারণ পরিবেশনা, পাশাপাশি সৌভিক মুখোপাধ্যায়ের সেতার,দেবায়ণ মজুমদারের এস্রাজ,শুভম কাঞ্জিলালের ম্যান্ডোলিন বাদন।

কৌশিক ঘোষ নিজের এই উদ্যোগ নিয়ে বললেন,”নতুনদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই এই আয়োজন।নতুনরাই ভবিষ্যৎ তাই তাদের গান সবার কাছে পৌঁছানো দরকার।তবেই তারা আরো ভালো কাজ করার উৎসাহ পাবে।”

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *