aclassimmigration.com.au
arthkaira.com.au
belivecare.com.au
cgms.com.au
crm.khosaconcrete.com.au
fatehservices.com.au
globecoffeehousesr.com
gurayatransport.com.au
highhopesmigration.com.au
highhopesptenielts.com.au
highhopestutoring.com.au
iconiktiles.com.au
inayafreight.com.au
kangtrans.com.au
khosaconcrete.com.au
makeupbymanpreet.com.au
mirealtors.com.au
myweightlossclinic.online
officergardensupplies.au
officergardensupplies.com.au
seekvisasolutions.com.au
shreeka.com
singhelectricalperth.com.au
spillthebeanscoffeeco.com
starcarcarrier.com.au
starksimmigration.com.au
steadfastmigration.com.au
sunvoltgroup.com.au
teralifurniture.com.au
vcanmigration.com.au
wgdreamhomes.com.au
yashcardrivingschool.com.au
24x7newsnation.com
aajbangla.com
aajtalkss.in
anandadin.com
anandadinmagazine.com
anandosangbadlive.com
anchorageinnkolkata.com
atnmediicaree.com
bangadarpannews.in
banglarkhoborakhobor.com
biswadarpan.com
brilmuseum.org
dledsolutions.in
durgapur24x7.com
grsnewsindia.in
icineface.com
khoborerdunia.com
koushanimedia.com
lifeofcalcutta.in
matricharan.in
mauryasur.in
newsbengalonline.com
newsstardom.in
newstv99.com
obosorevromon.in
patherdisari.in
presspower.in
prigrow.com
sangbadbharat.com
sangbadjonobarta.com
saramasteelfurniture.co.in
shahnazconsultancy.com
shouvikdas.com
siddharthachatterjee.in
srbnewsbangla.in
theuniversetimes.in
theviewsexpress.in
travelbazarglobal.in
upgradesolutions.in
utkarshabanglanews.in


নিজস্ব প্রতিবেদক:ডিজিটাল প্রযুক্তির সুবাদে সিনেমা বা ডেলি সোপ এখন মুঠোফোনে । সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার প্রবণতা যেমন অনেকটাই কমছে তেমনি পাশাপাশি গড়ে উঠছে বিনোদনের আরেক প্লাটফর্ম । ওটিটি । যদিও এর সূত্রপাত ইউটিউব এর মাধ্যমে । হলে দেখার ঝক্কি কমাতে বিনোদনের এই প্লাটফর্মকে বেছে নিচ্ছে আধুনিক প্রজন্ম ।
পরিচালক অমিতাভ পাঠকের একটি ওয়েব সিরিজ আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে । সিরিজটি দেখা যাবে একসাথে চার-চারটি ওটিটি প্লাটফর্মে । ২৫শে ডিসেম্বর ঠিক সাড়ে আটটায় ‘সিনে ক্যাফে’ ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হতে চলেছে এই ওয়েব সিরিজটিরই একটি আইটেম গান ‘ব্রহ্মচারী’ । যার অফিসিয়াল পোস্টার ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে । গানটির নৃত্য নির্দেশনা করেছেন মুম্বাইয়ের বিখ্যাত কোরিওগ্রাফার কৈলাস শর্মা । সিরিজটির শুটিং শুরু হবে আগামী জানুয়ারীর মাঝামাঝি । তবে এই সিরিজটি একটি ক্রাউড ফান্ডেড প্রজেক্ট । অর্থাৎ সাধারণ মানুষের আর্থিক সহায়তায় তৈরি হচ্ছে অমিতাভ’র আসন্ন ওয়েব সিরিজটি ।
এখনই ওয়েব সিরিজটির নাম জানাতে নারাজ পরিচালক । ঘটনা আবর্তিত হয়েছে একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে । বেশ কিছুদিন ধরে একটি বেসরকারি চ্যানেলের ক্রাইম ফিকশন পরিচালনা করে আসছেন অমিতাভ, এবং তার এই আসন্ন ওয়েব সিরিজটিও একটি ক্রাইম ফিকশন ।
‘ব্রহ্মচারী’ গানটি তৈরি হয়েছে হাসির মোড়কে । এর আগে টুম্পা গানটির মাধ্যমে সূত্রপাত ঘটেছিল ইউটিউব এর একটি ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’ । তার থেকে কি অনুপ্রাণিত পরিচালক ? উত্তরে তিনি জানালেন, ‘না একদমই নয় । আমার জীবনের প্রথম ছবি ‘বাঞ্ছা এলো ফিরে’ সম্পূর্ণ একটি কমেডি ছবি । কমেডি লিখতে বা পরিচালনা করতে আমার ভালো লাগে । শুধু তাই নয় আমার এই ওয়েব সিরিজটি একটি ক্রাইম ফিকশন হলেও তার মধ্যে থাকবে কমেডির ছায়া । ’
কিছু পরিচিত মুখের পাশাপাশি এই ওয়েব সিরিজে অভিনয় করছে এক ঝাঁক নতুন মুখ । ইউটিউবের পরিচিত মুখ শানকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় পাওয়া যাবে এই সিরিজে । এ ছাড়াও কার্যনির্বাহী প্রযোজকের দায়িত্ব সামলাচ্ছে সে । নতুন মুখগুলোর মধ্যে রয়েছে আইভি, সুপ্রতীক, রণিত, মৌলি, মৌ, আকাশ, প্রশান্ত, সুধাংশু, সুমন, পৃথা ইত্যাদি শিল্পীরা । ব্রহ্মচারী গানটির সংগীত পরিচালনা করেছেন সাহেব চক্রবর্তী । গানটি গেয়েওছেন তিনিই । সাহেব জানালেন এছাড়াও এই সৃষ্টিতে থাকছে আরও একটি গান, যার নাম মুকুট । শুধু গানের পরিচালনা নয়, আবহসংগীতের দায়িত্বও আমার কাঁধেই সঁপে দিয়েছেন অমিতাভদা ।
চিত্রগ্রহণ বিশ্বনাথ বর্মন । সম্পাদনা, তাপস চক্রবর্তী‌ । বর্ণবিন্যাস, সুজয় মিশ্র । প্রচার ও জনসংযোগ : বুলান ঘোষ । ডিজিটাল সহায়তায় টেক টাচ্ এন্টারটেইনমেন্ট ।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *