এবার দিওয়ালি মাধুরীর মরদোবালার সঙ্গে

✍️By Ramiz Ali Ahmed
মানিকে মাহি হিতে তো অনেক হলো!এবার সঙ্গীতের দুনিয়া কাঁপাবে মাধুরীর মরদোবালা।গানের জগতে এক পরিচিত নাম মাধুরী দে।মাধুরীর কণ্ঠে মেলোডিয়াস ,ওয়েস্টার্ন, সেমিক্লাসিলাল,গজল, সুফি সব ধরনের গান শুনেছি আমরা।

তার কন্ঠের জাদুতে মুগ্ধ হয়েছে আপামর বাঙালি।এবার এই মাধুরীর কণ্ঠে সম্পূর্ণ নতুন ধরনের গান।

শুধু তাই নয় সেই গানের মিউজিক ভিডিওতে মাধুরীর আবির্ভাব সকলকে অবাক করে দিয়েছে।মিউজিক ভিডিওটির নাম ‘মরদোবালা অ্যাটিটিউড'(Mardonwala Attitude)।

হিন্দি ফানকি গানটির কথা লিখেছেন দীপঙ্কর ঘোষ,কম্পোজ করেছেন সুকুমার কর।মিউজিক প্রোগ্রামিং করেছেন সৌভিক কবি।মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ইন্দ্রজিৎ ভট্টাচার্য।

মিউজিক ভিডিওটি দেখা যাচ্ছে ক্রেজি মিউজিক ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে।এবার দিওয়ালি কাটুক তাহলে মাধুরীর মরদোবালার সঙ্গে।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *