আনন্দ সংবাদ লাইভ :আজ প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এরপরেই পড়ুয়ারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতি কবে, কী ভাবে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া যাবে তা নিয়ে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তিনি জানিয়েছেন একাদশ শ্রেণিতে ১ অগাস্ট থেকে ভর্তি। ১০ অগাস্ট পর্যন্ত প্রথম দফায় নিজের স্কুলেই ভর্তি। ১১ থেকে ৩১ অন্য স্কুলে চলবে ভর্তি প্রক্রিয়া। পড়ুয়া নয়, নথি জমা দেবেন অভিভাবকরা, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মাধ্যমিক উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী টুইটে লিখেছেন, “সফলভাবে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার্থীদের অভিনন্দন। আমাদের রাজ্যকে গর্বিত করার ক্ষমতা ও প্রতিভা তোমাদের আছে। তোমাদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা। তোমাদের পাশে থাকা ও পথ দেখানোর জন্য শিক্ষক-শিক্ষিকা ও বাবা-মায়েদের অবদানের কথা বলতেই হবে।”

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *