নিজস্ব প্রতিনিধি:ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরামে গঠিত হল নতুন কমিটি। নতুন সভাপতি নির্বাচিত হলেন রঞ্জিত মল্লিক । এর আগে এই পদে ছিলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই স্থানে এবার রঞ্জিত মল্লিক। ফোরাম কমিটিতে নেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। তাঁর পদ অর্থাৎ কার্যনির্বাহী সভাপতি হলেন জিত।

এতদিন যে দায়িত্ব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সামলেছেন এবার সেই দায়িত্বে এসেছেন জিৎ । এছাড়াও যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরাও।

যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন শিল্পীরা, একটি শক্তপোক্ত কমিটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, মত সদস্যদের। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ রয়েছে-

সভাপতি-রঞ্জিত মল্লিক
কার্যনির্বাহী সভাপতি-জিৎ
সহ সভাপতি-সব্যসাচী চক্রবর্তী, সুমন্ত মুখার্জি, কৌশিক সেন, অপরাজিতা আঢ্য, ভরত কল
সাধারণ সম্পাদক-শান্তিলাল মুখোপাধ্যায়
যুগ্ম সম্পাদক-দীগন্ত বাগচি, অঙ্কুশ হাজরা
সহকারী সম্পাদক- কুশল চক্রবর্তী, শুভাশিস মিত্র
কোষাধ্যক্ষ- তাপস চক্রবর্তী
সহকারী কোষাধ্যক্ষ-সোহন চট্টোপাধ্যায়
কার্যনির্বাহী পরিষদ- পার্থসারথি দেব, সুদীপ মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, পায়েল দে, শুভ্রজিৎ দত্ত, অনিন্দ্য চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *