আগামীর তারাদের খোঁজে

নিজস্ব প্রতিনিধি:গানের ভিতর দিয়ে আগামীর তারাদের খোঁজে কৌশিক ইভেন্টসের উদ্যোগে হতে চলেছে এক বিশেষ সঙ্গীত সন্ধ্যা আগামীর তারারা,১৯ মার্চ,২০২১,অবনীন্দ্রনাথ আর্ট গ্যালারি (আই.সি.সি.আর), বিকেল ৫টা থেকে। উদ্যেশ্য নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা,তাদের চলার পথে তাদের পাশে থাকা।
গান দুনিয়ার নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসার এই আয়োজনে যেমন সামিল হয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পীরা,তেমনই সামিল কোথাও তাদের সন্তানেরা,কোথাও আবার তাঁদের কৃতি ছাত্র-ছাত্রীরা।রূপঙ্করের কন্যা মহুল,মনোময়ের পুত্র আকাশ,রাঘবের দুই কন্যা আনন্দী-আহিরি,প্রতীক চৌধুরীর ছেলে দ্বীপরাজ,খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহু মুখোপাধ্যায়,সিধুর ভাগ্নে বৈদূর্য, লোপামুদ্রা মিত্র,ঋদ্ধি বন্দোপাধ্যায়ের কৃতি ছাত্র-ছাত্রীরাও থাকছেন।সব মিলিয়ে এক সন্ধ্যায় নতুন প্রজন্মকে উদযাপন করা কথায়,গানে।কৌশিক ঘোষ নিজের এই উদ্যোগ নিয়ে বললেন,”নতুনদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই এই আয়োজন।নতুনরাই ভবিষ্যৎ তাই তাদের গান সবার কাছে পৌঁছানো দরকার।তবেই তারা আরো ভালো কাজ করার উৎসাহ পাবে।”

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *