আগামীকাল দেখুন “ভাঁড়”

আনন্দ সংবাদ লাইভ :আগামীকাল মুক্তি পেতে চলেছে শুভজিৎ বন্দ্যোপাধ্যায় প্রযোজিত অনির্বেদ চট্টোপাধ্যায় পরিচালিত শর্ট ফিল্ম “ভাঁড়-দ্য ক্লাউন“।এই শর্ট ফিল্মটিতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় পরিচিতি মুখ দেবরাজ মুখোপাধ্যায় এবং বিদিশা দে মজুমদার
কাহিনী ও চিত্রনাট্য সংলাপ পরিচালক অনির্বেদ চট্টোপাধ্যায়েরই। চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন অভিষেক ভট্টাচার্য ।শর্ট ফিল্মটির ওয়ার্কশপ করিয়েছেন লামা হালদার । ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন সায়ন মিত্র ।মেকআপের কাজ করেছেন মেনকা ধর
সম্পাদনার দ্বায়িত্ব সামলেছেন শুভ ভট্টাচার্য
প্রোডাকশন ম্যানেজমেন্ট দায়িত্বে কাজ করেছে অপাস দ্য ফেব্রিকেশন অফ আর্ট।শর্টফিল্মটি দেখতে আগামীকাল চোখ রাখুন মিউজিক বাংলার টেলিভিশনের পর্দায় ঠিক রাত ৯.৩০-এ।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *