অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পরিচালনায় ফুড ব্যাংক-এর ৭০০দিন উদযাপন

গোপাল দেবনাথ :গতকাল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর সদস্যদের ঐকান্তিক সহযোগিতায় নিরবিচ্ছিন্ন ভাবে গরীব ও দুঃস্থ মানুষের মুখে অন্ন তুলে দিলো। গতকাল ছিল এই প্রকল্পের ৭০০ তম দিন। হার না মানা প্রতিজ্ঞা নিয়ে এই কর্মকান্ড চালিয়ে গেছে সংস্থার সর্বভারতীয় চেয়ারম্যান বুম্বা মুখার্জী এবং তাদের সদস্যবৃন্দ। এই ৭০০ দিনের মধ্যে বহু বাধা বিপত্তি এলেও সদস্যরা কখনও পিছিয়ে যায়নি। গতকাল ও প্রকৃতি প্রতিকূল ছিল তা সত্ত্বেও ফুড ব্যাংক কে থামানো যায়নি। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর চেয়ারম্যান বুম্বা মুখার্জী জানালেন, এত অসহায় মানুষ খাবার পাচ্ছে প্রতিদিন। ঈশ্বর আমাদের আরো শক্তি দিন যাতে হাজার হাজার অসহায় মানুষ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তারা যেন আমাদের হাত থেকে প্রতিদিন খাবার পায়৷ তিনি আরো বলেন অসহায়দের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় মানবতার ধর্ম, যারা দিনমজুর, সেই মানুষ গুলো পরিবার নিয়ে অভুক্ত থাকছে। এই সকল মানুষজন প্রহর গোনো আমাদের পরিচালিত ফুডব্যাংক এর জন্য।

এই সঙ্কটপূর্ণ অবস্থায় আমাদের শেখায় মানবিক হতে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাদের বেঁচে থাকার প্রয়োজনে দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিতে। তাই সবার কাছে আমাদের ঐকান্তিক অনুরোধ এগিয়ে আসুন, সমবেত হয়ে আরো ভালো কিছু কাজ করি। আমাদের এই প্রচেষ্টায় যদি আর ও বেশি সংখ্যক মানুষ উপকৃত হয় তাহলে সমাজেরই মঙ্গল।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *