অভিনব এক ‘অন্য ইলিশ ও চিংড়ি উৎসব’

নিজস্ব প্রতিনিধি:টিম সোহম ও হাসি খুশি ক্লাবের পরিচালনায় ২৫শে জুলাই, বরানগর, টবিন রোড, ঘোড়ার আস্তাবলের কাছেই আয়োজন করা হয়েছিল অভিনব এক ‘ অন্য ইলিশ ও চিংড়ি উৎসব।’

অন্যান্য ইলিশ উৎসবের থেকে এই ইলিশ চিংড়ি উৎসব অনেকাংশে আলাদা।এই অন্য ইলিশ ও চিংড়ি উৎসবে অসহায় ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া একাধিক মানুষ, পথ শিশু, অন্ধ নিঃসহায় মানুষ, ও মানসিক ভাবে ভারসাম্যহীন মানুষদের বিনামূল্যে ইলিশ ও চিংড়ির নানান পদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়।

এই বিশেষ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলন একাধিক গৌরবময় ব্যাক্তিত্ব। উপস্থিত ছিলেন মুখ্য সচেতক ও বিধায়ক মাননীয় শ্রী নির্মল ঘোষ, বরানগর পৌর সভার মুখ্য প্রশাসক শ্রীমতী অপর্ণা মৌলিক, পরিষদীয় সচিব, ও মাননীয় বিধায়ক শ্রী মদন মিত্র, বরানগর পৌরসভার কো-অর্ডিনেটর মাননীয় শ্রী অঞ্জন পাল, তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বুবাই বসু, উপ মুখ্য সচেতক, ও মাননীয় বিধায়ক শ্রী তাপস রায়, বরানগর পৌর সভার কো অর্ডিনেটর মাননীয় দিলীপ নারায়ণ বসু, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস এর দলীয় মুখপাত্র শ্রী দেবাংশু ভট্টাচার্য, এবং প্রখ্যাত অভিনেতা, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ সভাপতি ও মাননীয় বিধায়ক শ্রী সোহম চক্রবর্তী।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *