Close

বাংলা ছবি ‘সর্বভূতেষু’-র গান প্রকাশ

By Ramiz Ali Ahmed

মুক্তি পেলো বাংলা ছবি সর্বভূতেষুর গান। পিফে প্রযোজিত শর্মিষ্ঠা দেব ও রাজা চট্টোপাধ্যায় পরিচালিত
বাংলা ছবি ‘সর্বভূতেষু’র গান আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পেল শহরের একটি রেস্টুরেন্টে। ছবির
মিউজিক প্রকাশ পেয়েছে রুহ্ মিউজিক থেকে। মিউজিক রিলিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী,অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ,অভিনেতা দেবদূত ঘোষ,মিউজিক ডিরেক্টর প্রাজ্ঞ দত্ত,গীতিকার সুপ্রিয় পাল ও পরিচালক শর্মিষ্ঠা দেব। ছবিটিতে একটি রবীন্দ্র সঙ্গীত সহ চারটি গান রয়েছে।
গানগুলো গেয়েছেন রূপঙ্কর বাগচী,বনী চক্রবর্তী,দূর্নিবার সাহা,মঞ্জুশ্রী দাশ। ছবির
গান চারটি হল রবি ঠাকুরের ‘ কেটেছে একেলা’, সুপ্রিয় পালের ‘ ভালোবাসি এই শহর’ ও সর্বভূতেষু টাইটাল ট্রেক, এবং প্রাজ্ঞ দত্তের ‘ফিরে এসো আবার’।
ছবিটিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র,অর্জুন চক্রবর্তী,চান্দ্রেয়ী ঘোষ, রজতাভ দত্ত,দেবদূত ঘোষ, রাজদীপ সরকার,লাবনী সরকার প্রমুখ। ছবিটি নতুন বছরের প্রথম দিকে মুক্তি পাবে বলে জানা গেল।

Leave a Reply

Leave a comment
scroll to top