ওয়েবসিরিজে ‘প্যাঁচা’

নিজস্ব প্রতিনিধি:অন্ধকারে এবার নতুন গল্পের নিশানা। আগামী ওয়েবসিরিজ প্যাঁচা। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক অনির্বান চক্রবর্তী। ডিজিপ্লেক্স টিভিতে আসতে চলেছে এই নতুন ওয়েবসিরিজ টি। প্রযোজনা করছেন নায়না মুখার্জী ক্রিয়েশন।

অতসি মুখার্জী থ্রিলার স্টোরি রাইটার হিসাবে বেশ নাম করেছে কয়েক বছর হল। বাকীদের মতো তারও মাঝে মাঝে রাইটারর্স ব্লক হয়। তখন সে বেরিয়ে পরে সোলো ট্রিপ-এ। সেভাবেই সে এখন এসে উঠেছে জঙ্গলে ঘেরা নাম নাজানা এক হোম স্টে তে। সারাক্ষন একই ভাবনা চিন্তার সাইড এফেক্ট হল স্বপ্ন। দুস্বপ্ন বলাই ভালো। এর থেকে লেখার রসদ পেলেও অতসী মাঝে মাঝে গুলিয়ে ফেলে কোনটা তার স্বপ্ন আর কোনটা তার বাস্তব।

হঠাৎ সে একটি নতুন গল্প লিখতে শুরু করে জঙ্গলে বসে। নাম “প্যাঁচা”। আসেপাশে ঘটে যাওয়া নানা ঘটনা থেকেই জোগার হতে থাকে রসদ। গল্পে মানসিক ভারসাম্যহীণ এক সিরিয়াল কিলার এসে পৌঁছায় সেই হোম স্টে তে এবং নিসানা করে অতশীকে। শুরু হয় গল্পের মূল স্রোত। জিতবে কে?
অতশী নাকি মানসিক ভারসাম্যহীণ সিরিয়াল কিলার? একটা সময় অতসীর কাছে সবকিছু গুলিয়ে যায়। একি তার লেখা গল্প? নাকি বাস্তব? গল্প মোড় নেবে কোনদিকে? এই সবকিছু নিয়ে “প্যাঁচা”। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মৌবনি সরকার ও অভিনেতা পার্থ সারথী। এছাড়া আরো মুখ্য চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা পন্ডিত, সঞ্জয়।

সঙ্গীতের দ্বায়িত্বে রয়েছেন মৌসুমী চ্যাটার্জি। গান গেয়েছেন শিল্পী সীধু। সম্প্রতি শ্যুটিং এ যাবে এই ওয়েবসিরিজ টি। বলাইবাহুল্য ওয়েবসিরিজ প্রেমিকরা একটি ভালো ওয়েবসিরিজ উপহার পেতে চলেছেন।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *