আগমনী – মা আসছেন মহালয়াকে স্বাগত জানাতে এক বিশাল রাতব্যাপী সঙ্গীতানুষ্ঠান

  • আগমনী এর মেগা কনসার্টে এক মঞ্চে জয়-লোপা এক্সপ্রেস, বিক্রম ঘোষ এর ফিউশনের জাদু,দোহার, ইন্দ্রানী দত্ত, জয়তী-শ্রীজাত, রাঘব-আনন্দী-আহিরী

৯ অক্টোবর ২০২৬ ,নজরুল মঞ্চে,সন্ধ্যা ৭:০০টা – ভোর ৫:০০টা (পরদিন) পর্যন্ত মহানগর আগের দিন সঙ্গীতের মাধ্যমে এক বিশেষ ভোরের—মহালয়ার শুভারম্ভের প্রস্তুতি নিয়েছেন’কিউরেটেড কালেক্টিভ এক্সপেরিয়েন্সেস’ (Curated Collective Experiences) । অনুষ্ঠানের শীর্ষক ‘আগমনী – মা আসছেন’। এটি একটি বিশাল রাতব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে বাংলার অত্যন্ত জনপ্রিয় শিল্পীরা একত্রিত হয়ে সঙ্গীত, কবিতা, নৃত্য, লোকসংস্কৃতি, ছন্দ ও নস্টালজিয়ার এক অনন্য যাত্রায় দর্শকদের শামিল করবেন; আর এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে ভোরের আলোয় মহালয়ার আগমনের মধ্য দিয়ে।৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় নজরুল মঞ্চে শুরু হয়ে ‘আগমনী’ অনুষ্ঠানটি চলবে সারা রাত ধরে, পরদিন ভোর ৫টা পর্যন্ত।

প্রথাগত কনসার্টের গণ্ডি পেরিয়ে এই আয়োজনটি মা দুর্গার আগমনকে ঘিরে থাকা সেই বিশেষ প্রতীক্ষা ও আবেগকে উদযাপন করে—পুজো যতই এগিয়ে আসে, শহরজুড়ে মানুষের জেগে থাকার সেই পরিচিত ও প্রাণের অনুভূতিকে তুলে ধরে।

অনন্য পরিবেশনার এক রাত ইন্দ্রাণী দত্ত ও রাজনন্দিনী পাল – নৃত্য, ঐতিহ্য এবং নারীশক্তির উদযাপনে বিখ্যাত নৃত্যশিল্পী ইন্দ্রাণী দত্ত এবং তাঁর সঙ্গে রাজনন্দিনী পাল ‘আগমনী’-র মঞ্চে নৃত্য ও গল্পকথনের মাধ্যমে মা দুর্গার আগমনকে কেন্দ্র করে গড়ে ওঠা সাংস্কৃতিক আবহকে এক অনন্য পরিবেশনায় রূপ দেবেন।জয়তী চক্রবর্তী ও শ্রীজাত – যেখানে সঙ্গীত ও কবিতার মিলন ঘটবে গায়িকা জয়তী চক্রবর্তী এবং কবি-গীতিকার শ্রীজাতর গান ও আবৃত্তির এক অন্তরঙ্গ মেলবন্ধনে মিলিত হবেন। তাঁরা বাংলা গান, কবিতা, স্মৃতিকে এক আবেগঘন পরিবেশনায় তুলে ধরবেন।জয়-লোপা এক্সপ্রেস – জয় সরকার ও লোপামুদ্রা মিত্র ‘আগমনী’-তে নিয়ে আসছেন ‘জয়-লোপা এক্সপ্রেস’।

তাঁদের স্বতন্ত্র প্রযোজনা এটা। পরিচিত চলের বাইরে গিয়ে এই বিশেষ প্রয়োজনাটি শ্রোতাদের হৃদয়ে অন্য ভাবে জায়গা করে নেবে।দোহার – বাংলার লোকসংস্কৃতির প্রাণবন্ত রূপ’দোহার’ তাদের লোকসঙ্গীতের পরিবেশনার মাধ্যমে দর্শকদের বাংলার শিকড়ের সন্ধানে নিয়ে যাবে। রাঘব চট্টোপাধ্যায় ও আনন্দী আহিরী – প্রজন্মের মেলবন্ধন ও সুরের মূর্ছনারাঘব চট্টোপাধ্যায় ও তাঁর দুই কন্যা আনন্দী -আহিরী এক সফরে নিয়ে যাবেন।

বিক্রম ঘোষ – তাল ও ছন্দের জাদুতে ভরপুর এক প্রাণবন্ত ফিউশনে এদিনের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটাবেন।‘কিউরেটেড কালেক্টিভ এক্সপেরিয়েন্সেস’-এর রক্তিম পাল চৌধুরী বলেন, “মহালয়ার আগের রাতের সেই নস্টালজিয়া বা স্মৃতিকাতরতাকে ফিরিয়ে আনা এবং তাকে এক নতুন রূপ দেওয়াই হলো ‘আগমনী’-র মূল উদ্দেশ্য। আমরা চাই বিভিন্ন প্রজন্মের মানুষ একত্রিত হোন, সঙ্গীত ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে রাত জাগুন এবং মহালয়ার প্রথম ভোরকে একসঙ্গে স্বাগত জানান। এটি কেবল একটি কনসার্ট নয়; এটি এমন এক আবেগকে নতুন করে অনুভব করার প্রয়াস, যার সাথে বাঙালিরা বেড়ে উঠেছে।”

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *