অ্যামাজন ঘোষণা করল 4 থেকে 6 জুলাই চলবে প্রাইম ডে 2026: সারা পশ্চিমবঙ্গে ডেলিভারি স্পিডকে উন্নত করা হচ্ছে


• এই প্রাইম ডে-তে গ্রাহকরা অনেক বেশি সাশ্রয় করতে পারবেন যেমন এসবিআই ও অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে এবং ইএমআই ট্রানজাকশনে 10% পর্যন্ত সাশ্রয়। অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রাইম মেম্বাররা পাবেন আনলিমিটেড 5% ক্যাশ-ব্যাক
• পশ্চিমবঙ্গ থেকে 70,000-এর বেশি বিক্রেতা অ্যামাজন ডট ইন-কে কাজে লাগাচ্ছেন সারা ভারতের গ্রাহকের কাছে পৌঁছনোর জন্য, রাজ্যে ব্যবসার নতুন বৃদ্ধির নানা সুযোগের দরজা খুলছে
• অ্যামাজন অনবরত বিনিয়োগ করে চলেছে পশ্চিমবঙ্গে তাদের কাজকর্মকে আরও বাড়ানোর জন্য এবং ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার পরিকাঠামোকে উন্নত করার জন্য। এর ফলে ডেলিভারি স্পিড অনেক উন্নত হয়েছে। কলকাতায় সেম-ডে ও নেক্সড-ডে ডেলিভারিগুলো বেড়েছে 60%-এর বেশি হারে

কলকাতা, 23 জুন, 2026: অ্যামাজন আজ ঘোষণা করল যে প্রাইম ডে 2026-এর দশম সংস্করণ চলবে 4 জুলাই রাত 12:00টা থেকে
6 জুলাই রাত 11:59 পর্যন্ত। তার মানে 72 ঘণ্টা ধরে মিলবে বিভিন্ন ডিল, থাকবে সাশ্রয়ের সুযোগ, নতুন-নতুন প্রোডাক্ট লঞ্চ হবে এবং থাকছে ব্লকবাস্টার এন্টারটেনমেন্ট— এই সমস্ত কিছুকেই সাজিয়ে তোলা হয়েছে প্রাইম মেম্বারদের জন্য। 10 বছরের মাইল ফলক স্পর্শ করা হল বলে এই উপলক্ষে অ্যামাজন-এর পক্ষ থেকে প্রাইম মেম্বারদের দেওয়া হচ্ছে আকর্ষণীয় সব অফার নেওয়ার সুযোগ। বিভিন্ন ক্যাটাগরিতে এই সুযোগ পাওয়া যাবে ‘10থ অ্যানিভার্সারি ডিল্স’-এর মাধ্যমে, এর পাশাপাশি এসবিআই ও অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে এবং ইএমআই ট্রানজাকশনে পাওয়া যাবে অতিরিক্ত 10% সাশ্রয়ের সুযোগ। অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রাইম মেম্বাররা পাবেন আনলিমিটেড 5% ক্যাশ-ব্যাক।

এই প্রাইম ডে অনন্য হয়ে উঠছে এই জন্য যে মেম্বাররা 500-র বেশি নতুন প্রোডাক্টের এক্সক্লুসিভ অ্যাক্সেস পাবেন, সেই সঙ্গে বছরের সবচেয়ে কম দামে কিনতে পারবেন বিভিন্ন প্রোডাক্ট, এবং আছে এমন সব ডিল যা আগে কখনও দেখা যায়নি। এই সব ডিল দেওয়া হচ্ছে ভারতের ও বিশ্বের প্রথম সারির সব ব্র্যান্ডের পক্ষ থেকে। যেমন- ওয়ানপ্লাস, স্যামসাঙ, লেগো, অ্যাডিডাস, ও অ্যালেন সোলি। এসব ছাড়াও আছে বিভিন্ন ছোট ও মাঝারি ব্যবসা (এসএমবি)-র নানা প্রোডাক্ট। ভারতে প্রাইম ডে-র দশম সংস্করণ উপলক্ষে নতুন মেম্বারদের অ্যামাজন দিচ্ছে সীমিত সময়ের জন্য অ্যানিভার্সারি অফার— বার্ষিক প্রাইম মেম্বারশিপ (1,499 টাকা)-এ থাকছে ফ্ল্যাট 500 টাকার ছাড়, মানে এখন এটা পাওয়া যাবে 999 টাকায়, প্রাইম লাইট (799 টাকার) পাওয়া যাবে মাত্র 599 টাকা/বছর হিসাবে, এবং প্রাইম শপিং এডিশন (পিএসই) (399 টাকা) পাওয়া যাবে মাত্র 299 টাকা/বছর হিসাবে। এই ভাবে সব রকম দামেই প্রাইম ডে-র সুবিধাগুলো নেওয়া যাবে।

অ্যামাজন প্রাইম ইন্ডিয়ার সিনিয়র ম্যানেজার পল্লবী সিংহ বললেন, “ভারতে প্রাইম ডে-র 10 বছর পূর্তি উদযাপনের সময় আমরা বিশেষ ভাবে এটা দেখে খুবই উত্সাহ অনুভব করছি যে পশ্চিমবঙ্গের মেম্বাররা এই ইভেন্টকে খুব ভাল ভাবে গ্রহণ করছেন এবং এর সঙ্গে যুক্ত হচ্ছেন। প্রাইম ডে অনবরত একটা বিশেষ মুহূর্ত হয়ে উঠছে। যেখানে আমরা এক ছাতার তলায় নিয়ে আসি কেনাকাটা, সাশ্রয়, ও বিনোদনকে শুধুমাত্র আমাদের প্রাইম মেম্বারদের জন্য। এ বছর থাকছে স্পেশ্যাল সাইন-আপ অফার, সেই সঙ্গে আমরা এযাবত্কালের সেরা সিলেকশন নিয়ে আসছি, এবং নতুন-নতুন প্রোডাক্টও লঞ্চও হবে। এমন অবস্থায় আমরা এক উত্তেজনা অনুভব করছি যে পশ্চিমবঙ্গের গ্রাহকরা এযাবত্কালের বৃহত্তম প্রাইম ডে উদযাপনের অংশীদার হবেন!”

সারা ভারতের গ্রাহকদের জন্য অ্যামাজন ডট ইন পেশ করে প্রোডাক্টের বৃহত্তম সম্ভার। এখানে গ্রাহকরা যখনই কোনও জিনিস চান তখনই তা পেয়ে যান। যেমন- হাজার-হাজার প্রোডাক্টের ডেলিভারি দেওয়া হয় কয়েক মিনিটে বা কয়েক ঘণ্টায়, 10 লক্ষের বেশি প্রোডাক্টের সেম-ডে ডেলিভারি দেওয়া হয়, 40 লক্ষের বেশি প্রোডাক্টের নেক্সট-ডে ডেলিভারি দেওয়া হয়, এবং আরও কোটি-কোটি প্রোডাক্টের আনলিমিটেড, ফ্রি ও ফাস্ট প্রাইম ডেলিভারি দেওয়া হয়। প্রাইম মেম্বাররা যখন অ্যামাজন নাও-তে কেনাকাটা করেন তখন পান এক্সক্লুসিভ সব অফার। যেমন- তাঁরা 99 টাকার কেনাকাটা করলে পেয়ে যান ফ্রি ডেলিভারি, সেই সঙ্গে 1,399 টাকার বেশি কেনাকাটা করলে পেয়ে যান 200 টাকার অতিরিক্ত ক্যাশ-ব্যাক।

পশ্চিমবঙ্গের বিক্রেতাদের ব্যবসা বৃদ্ধি করার জন্য অ্যামাজন গভীর ভাবে অঙ্গীকারবদ্ধ। এ রাজ্যের 70,000-এর বেশি বিক্রেতা এবং 20,000-এর বেশি স্থানীয় দোকানপাট সক্রিয় ভাবে অ্যামাজন ডট ইন-এ জিনিসপত্র বিক্রি করছেন। প্রাইম ডে 2026-এর আগেই অ্যামাজন এমন সব উদ্ভাবন নিয়ে এসেছে যেগুলোতে বিক্রেতাদের দিকটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন- অ্যামাজন তার এআই-পাওয়ার্ড সেলার অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করেছে। এটা একটা ফ্রি ও 24×7 টুল। ইংরেজি ও হিংলিশ ভাষায় এটাকে ব্যবহার করা যাবে। এর সাহায্যে বিক্রেতারা সহজ কথোপকথনের মতন প্রম্পট দিয়েই তাঁদের লিস্টিং, ইনভেন্টরি, মূল্য, ও প্রতিদিনকার কাজকর্মকে সামলাতে পারবেন। এসব উন্নত ব্যবস্থাকে তৈরি করা হয়েছে এই উদ্দেশ্যে যাতে অ্যামাজন ডট ইন-এ এসে সহজে জিনিস বিক্রি করা যায় এবং ব্যবসাকে আরও দক্ষতার সঙ্গে বাড়ানো যায়।

অ্যামাজন অনবরত তাদের অপারেশন নেটওয়ার্ককে মজবুত করে চলেছে পশ্চিমবঙ্গে। এর ফলে আরও দ্রুত ও আরও বিশ্বস্ত ভাবে ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে। গোটা রাজ্যে অ্যামাজন নেটওয়ার্কের 03টি ফুলফিলমেন্ট সেন্টার ও 03টি সর্টেশন সেন্টার আছে, 1050-এর বেশি অ্যামাজন হাব ডেলিভারি এবং প্রায় 100টি অ্যামাজন-এর মালিকানাধীন ও পার্টনারের সঙ্গে যৌথ ভাবে চালানো ডেলিভারি স্টেশন আছে। কলকাতায় সেম-ডে ও নেক্সট-ডে ডেলিভারি স্পিড উন্নত হয়েছে 60%-এর বেশি হারে। তার মানে, গ্রাহকরা তাঁদের প্রোডাক্ট আরও সুরক্ষিত ভাবে এবং আরও দ্রুত পাচ্ছেন।

অ্যামাজন ডট ইন-এর মাধ্যমে সারা কলকাতা ও পশ্চিমবঙ্গে কেনাকাটার যে প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে তার কিছু দৃষ্টান্ত নীচে দেওয়া হল:
• কলকাতায় প্রিমিয়ামাইজেশনের গতি অনবরত বৃদ্ধি পাচ্ছে এবং তা আরও জোরদার হয়েছে 30,000 টাকার ও তার উপরের সেগমেন্টে বৃদ্ধি হওয়ার জন্য, অন্যদিকে, বছরের পর বছর হিসাবে 20,000 থেকে 25,000 টাকার মধ্যে থাকা সেগমেন্টের বৃদ্ধি দুই অঙ্কের সংখ্যায় পৌঁছেছে
• কলকাতায় বছরের পর বছর হিসাবে মনিটর বিক্রির হার বেড়েছে 20%-এর বেশি, অন্যদিকে, বছরের পর বছর হিসাবে ক্যামেরার চাহিদা বেড়েছে 35%-এর বেশি, এটা সম্ভব হয়েছে ডিএসএলআর ক্যামেরার বিক্রির হার 65%-এর বেশি হওয়ার জন্য
• বছরের পর বছর হিসাবে ডিশওয়াশার বিক্রির হার বেড়েছে 25%-এর বেশি, বছরের পর বছর হিসাবে প্রিমিয়াম রেফ্রিজারেটর বিক্রির হার বেড়েছে 35%-এর বেশি এবং প্রিমিয়াম ওয়াশিং মেশিন বিক্রির হার বেড়েছে 15%-এর কাছাকাছি
• পশ্চিমবঙ্গের গ্রাহকরা ঐতিহ্য থেকে অনুপ্রাণিত ফ্যাশনের সঙ্গে সমসাময়িক স্টাইলের মেলবন্ধন ঘটাচ্ছেন, তাঁরা পোশাক ও অ্যাক্সেসরিজের ক্ষেত্রে হস্ততাঁতের নান্দনিকতা ও বিশ্বস্ত ব্র্যান্ডগুলোকে আপন করে নিচ্ছেন।
• সৌন্দর্য চর্চার জিনিসপত্র পছন্দ করার বিষয়ের মধ্যে খুব বেশি করে সারা বিশ্ব চলে আসছে। এই যেমন আগ্রহ বাড়ছে কে-বিউটি, ফরাসি ফার্মাসি স্কিনকেয়ার, জাপানি সানকেয়ার ও মধ্য প্রাচ্যের বিভিন্ন সুগন্ধির প্রতি, তার পাশাপাশি নিজের পরিচর্যার রুটিন হয়ে উঠছে আরও বেশি সর্বাঙ্গীণ। উপকরণ নিয়ে সচেতনতা বাড়ছে এবং প্রিমিয়াম ব্র্যান্ডগুলোকে নাগালের মধ্যে পাওয়া যাচ্ছে। এসবের জন্যই লাগজারি স্কিনকেয়ার, প্রিমিয়াম হেয়ারকেয়ার, ও সায়েন্স-ব্যাকড বিউটি প্রোডাক্টের চাহিদা বাড়ছে গোটা রাজ্যে।
• নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও স্বাস্থ্যের পরিচর্যার প্রোডাক্টগুলো অনবরত বেশ ভালই বিক্রি হচ্ছে। চাহিদা বাড়ছে কফি, সিরাপ ও সুইটেনার, ব্যক্তিগত পরিচর্যার জিনিস, শিশুর পরিচর্যার জিনিসের, ও পোষ্যের পরিচর্যার জিনিসের ক্যাটাগরিগুলোর। বৃদ্ধিকে চালনা করার প্রধান জিনিস হয়ে উঠছে স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কিত প্রোডাক্টগুলো। এটা মূলত হচ্ছে ডায়াবেটিক কেয়ার, স্পোর্টস নিউট্রিশন ও মাল্টি-ভিটামিন্সের চাহিদা বেড়ে যাওয়ার জন্য।

অ্যামাজন ডট ইন-এ এআই-পাওয়ার্ড টুলগুলোর সাহায্যে আরও দ্রুত, আরও স্মার্ট ভাবে, ও আরও ভাল করে ভাবনা-চিন্তা করে কেনাকাটা করা যাচ্ছে। কথোপকথন ভিত্তিক এআই শপিং অ্যাসিস্ট্যান্ট রুফাস-এর সাহায্যে গ্রাহকরা প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন তাঁদের নিজস্ব রুচি-পছন্দ ভিত্তিক পরামর্শের মাধ্যমে, দাম-দর সম্পর্কে ভাল করে জেনে নিয়ে এবং সব ধরনের প্রোডাক্টের তুল্য-মূল্য বিচার দেখে। লেন্স এআই-এর মতন ফিচারের সাহায্যে ভিজুয়াল সার্চ করা যায়। অন্যদিকে, এআই রিভিউ হাইলাইটস, কুইক ভিউ ও বায়িং গাইডস-এর সাহায্যে গ্রাহক সহজে সিদ্ধান্ত নিতে পারেন, কেননা এই টুলগুলো গ্রাহকের সামনে প্রোডাক্ট সম্পর্কিত মূল-মূল বিষয়গুলো তুলে ধরে এবং গ্রাহকও স্বচ্ছন্দে সব কিছু তুলনা করে দেখে নিতে পারেন। এই সমস্ত উদ্ভাবনের সাহায্যে গ্রাহকরা খুব দ্রুত প্রোডাক্ট খুঁজে পান এবং অনেক বেশি ভরসা নিয়ে কেনাকাটা করেন। এই প্রাইম ডে-তে গ্রাহকরা প্রাইম প্লেব্যাক-এর মাধ্যমে তাঁদের প্রাইম জার্নিকে ফিরে দেখতে পারবেন। এখানে এআই-এর সাহায্যে একটা ঝলক তুলে ধরা হবে। সেখানে গ্রাহক দেখতে পারবেন যে একজন প্রাইম মেম্বার হিসাবে তিনি আগে কী কিনেছেন, কী দেখেছেন এবং কী সেভ করেছেন।

দাবি অস্বীকার: এখানে যেসব প্রোডাক্টের তথ্য, বিবরণ ও মূল্য উল্লেখ করা হয়েছে সেগুলো বিক্রেতারাই দিয়েছেন। প্রোডাক্টের মূল্য নির্ধারণ করা বা সেগুলোর বিবরণ দেওয়ার কাজে অ্যামাজন যুক্ত নয় এবং বিক্রেতারা প্রোডাক্ট সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা সঠিক কি না সেই ব্যাপারেও অ্যামাজন দায়ী নয়। ডিল ও ডিসকাউন্টগুলো দেওয়া হচ্ছে বিক্রেতা ও/বা ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে, এর মধ্যে অ্যামাজন একদম নেই। বিক্রেতারা যেভাবে প্রোডাক্টের বিবরণ, ফিচার, ও ডিল দিয়েছেন, সেই ভাবেই উপস্থাপন করা হয়েছে।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *