রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়র হাই মাদ্রাসায় পশ্চিমবঙ্গ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবস পালন


নিজস্ব প্রতিনিধি:রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়র হাই মাদ্রাসার উদ্যোগে 20 শেষ জুন পশ্চিমবঙ্গ দিবস এবং একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়।
পশ্চিমবঙ্গ দিবস পালন অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা কুইজ প্রতিযোগিতা করে পশ্চিমবঙ্গের উপর। এছাড়া পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন মাদ্রাসার সেক্রেটারি সাংবাদিক নৌশাদ মল্লিক শিক্ষক পান্থ মল্লিক ও বিভিন্ন ক্লাসের ছাত্র ছাত্রীরা আন্তর্জাতিক যোগ দিবসে ছাত্র-ছাত্রী এবং সেক্রেটারি 77 বছর বয়সী নৌশাদ মল্লিক নানারকম যোগ ও প্রাণায়াম করেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন বিদ্যালয়ের কর্মী ও যোগ শিক্ষক সুরজিৎ ভট্টাচার্য। ধনিয়াখালি ভিডিও অফিস এবং হসপিটালে স্টাফেরাও যোগ দিবস পালন করে যথাযথ মর্যাদার সঙ্গে । অনুষ্ঠান দুটি এলাকার বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *