দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট,পর্ব ৬। ৩ মে ২০২৬, রবিবার রাত ১০ টায়

কলকাতা, ০৩ মে : প্রথম দফার শান্তিপূর্ণ ভোটই হোক, অথবা বিক্ষিপ্ত অভিযোগে উত্তপ্ত দ্বিতীয় দফা। এবারকার বাংলার ভোটে সব স্পটলাইট কেড়ে শো স্টপার কিন্তু ভোটের পার্সেন্টেজ। দুটি পর্বে নব্বই পেরোনো রেকর্ড ভোটের হার পলিটিক্যাল পন্ডিতদের সব হিসেবই গুলিয়ে দিয়েছে। এই বিপুল সংখ্যক ভোট কীসের ইঙ্গিত? বিরোধীরা যদি বলেন বেশি সংখ্যায় ভোট প্রতিষ্ঠান বিরোধিতা, তবে সরকার পক্ষের পাল্টা যুক্তি, এসআইআরে ভোটার কমে যাওয়াতেই, অঙ্কের হিসেবে ভোটের হার বেড়েছে। অনেকে আবার বলছেন, এসআইআরের জেরে ভোটার তালিকায় নাম রাখতে ভোট দেওয়া দরকার, এমনটা ভেবেও অনেকে ভোটকেন্দ্রে পৌঁছে গিয়েছেন। ফলে ভোটের হার বেড়েছে। রবিবার রাত পোহালেই জানা যাবে কার দখলে বাংলা। উত্তেজনায় ফুটছে গোটা রাজ্য। বুথ-ফেরত সমীক্ষায় কার পাল্লা ভারী? কোন কোন ইস্যুতে জমজমাট এ বারের ভোট পর্ব? কী ভাবে বাংলার রাজনীতিতে দিকচিহ্ন হয়ে রইল ২৬-এর নির্বাচন। কে টেক্কা দিল কাকে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই, বিশেষজ্ঞদের মতামত সহ দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট,পর্ব ৬। ৩ মে ২০২৬, রবিবার রাত ১০ টায়।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *