এফবিএসসি-র বার্ষিক সম্মেলনে বাংলার কর্মসংস্থান, শিল্প ও সাংস্কৃতিক উদ্যোগে নতুন দিশা

বাংলায় কর্মসংস্থান সৃষ্টি, শিল্প বিকাশ এবং সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগকে কেন্দ্র করে এফবিএসসি (FBSC)-র উদ্যোগে এক বর্ণাঢ্য বার্ষিক সম্মেলন সম্প্রতি মুখরোচক গার্ডেনে অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল। এই সম্মেলনের উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও সমাজকর্মী মিস্টার সন্দীপ ভট্টাচার্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিশিষ্ট শিল্পপতি মিস্টার Keshav Bhajanka, প্রখ্যাত এনআরআই শিল্পপতি মিস্টার রাহুল রয়, প্রাক্তন সিএবি সভাপতি ও আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য মিস্টার অভিষেক দালমিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সিআইডি-র পুলিশ আধিকারিক প্রণতি সাহা, বিশিষ্ট উদ্যোক্তা ধীমান দাস সহ শিল্প, সমাজ ও সংস্কৃতি জগতের আরও বহু প্রতিনিধি।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন FBSC- র প্রেসিডেন্ট and IFA র চেয়ারম্যান মিস্টার সুব্রত দত্ত, বিশিষ্ট শিল্পপতি এবং এফবিএফসি চেয়ারপারসন R K Ganeriwala এবং বিশিষ্ট অভিনেত্রী ও প্রযোজক, FBSC Secretary পায়েল মুখার্জী।

সম্মেলনের টাইটেল স্পন্সর ছিলেন ওরিয়েন্ট পেস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড। সংস্থার কর্ণধার ও প্রতিষ্ঠাতা মিস্টার Prakash Sadhidharan পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এছাড়াও FBSC-র এই অ্যানুয়াল কনক্লেভ অনুষ্ঠিত হয় মুখরোচক গার্ডেনে, যেখানে মুখরোচক সংস্থার কর্ণধার মিস্টার প্রণব চন্দ
পুরো ইভেন্টটি সফলভাবে পরিচালনা করতে বিশেষ সহায়তা করেন।

বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সংস্থা থেকে প্রায় পাঁচশো সদস্যের উপস্থিতিতে এই সম্মেলন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। এফবিএসসি-র এই উদ্যোগ বাংলার শিল্প, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিশা দেখাবে বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *