নিজস্ব প্রতিনিধি:বেশিরভাগ সময় জীবন মসৃণ হয় না। চলার পথে পারতে হয় বহু বাধা। সেই বাধা পেরিয়ে এগিয়ে চলার নামে জীবন। সম্পূর্ণ সাংসারিক পটভূমিকায় জীবনের চড়াই উতরাই সবকিছু নিয়েই চলচ্চিত্র প্রেমী মানুষদের মনোরঞ্জন করতে হাজির STRUGGLE.
আর কে এন্টারটেইনমেন্ট নিবেদিত জুনেদ খান পরিচালিত হিন্দি ছবি STRUGGLE.


ডিরেক্টর জুনেদ খান ছবি সম্পর্কে জানান, বেশিরভাগ সময় বাড়ির ছোটরা ভুল করে। কিন্তু বাড়ির বড়রা যদি ভুল করেন তাহলে সেই ভুলের মাশুল কি হয় তা এই ছবির মধ্যে দেখা যাবে। এবং কিভাবে বাড়ির বড় ছেলে সংসারের বিভিন্ন দায়িত্ব নিয়ে কিভাবে সংসারকে আবার সুন্দরভাবে চালনা করতে সক্ষম হয় তাও দেখানো রয়েছে এইখানে।
অর্থাৎ জীবনের ওঠা পড়ার এক সুন্দর নিদর্শন এই ছবিতে আমরা দেখতে পাবো।
ডিরেক্টর জুনেদ খান জানান, আমি দর্শকদের অনুরোধ করছি তারা যেন সিনেমে হলে গিয়ে এই ছবি দেখেন। বাংলা সিনেমা কে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই।
২৩ শে নভেম্বর এই ছবির টিজার এবং ট্রেলার লঞ্চ হয়।  দু’ঘণ্টা 15 মিনিটের এই ছবির শুভ মুক্তি আগামী ২ ডিসেম্বর। অভিনয় করেছেন রাজা মুরাদ, জুনেদ খান, রোশনি মল্লিক, আদি শার্মা, সান্ত্বনা বোস আর অন্যান্য কলাকুশলীরা।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *