নিজস্ব প্রতিনিধি:আজকে মুক্তি পেলো বাংলা ছবি দ্যা শ্যাডো ইন দ্যা ডার্কনেস।পরিচালনায় আছেন অজিতাভ বরাত এবং সুভাঞ্জন রায়,প্রযোজনায় শর্মিলা সাহা।

ছবিটিতে অভিনয় করেছেন রাজীব সিল, নেহা সাহা,সিদ্ধার্থ দেয,জয় বাদলানি, মেঘনা হালদার, রাজু মজুমদার,মৌ বৈদ্য প্রমুখ।

গানে কণ্ঠ দিয়েছেন পার্থ ব্যানার্জী,রেশমি পোদ্দার,অজয় চক্রবর্তী এবং দিয়া।

সঙ্গীত পরিচালনা করেছেন পার্থ ব্যানার্জী,অজয় চক্রবর্তী এবং দেবা।

নৃত্য পরিচালনায় আছেন সিদ্ধার্থ দে এবং সুস্মিতা সেন।

এটি একটা সাসপেন্স থ্রিলার ছবি।ছবিটি শুরু হয় একটি বড় লোকের ছেলেকে কেন্দ্র করে,যে সে একটা থিসিস লিখছে মহিলাদের বিষয় আর সেই থিসিস লিখতে লিখতে তার চারটি মেয়ের সাথে তার সম্পর্ক হয়।আর সেই সম্পর্ক চলা কালীন সে হঠাৎ একদিন খুন হয়ে যায়।।পুলিশের তদন্ত শুরু আর কে সেই ছেলেটি কে খুন করেছে তার খোঁজ করা হয়।তারপর কি হয় তা জানতে ছবিটি দেখতে হবে।

ছবিটি কলকাতা সহ গ্রামব্যাপি মুক্তি পেয়েছে।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *