“বেলুনী স্পোর্টিং ক্লাব” এর উদ্যোগে ও ঢোলাহাট থানার সহযোগিতায় ঢোলা এলাকার বিভিন্ন জায়গা স্যানিটাইজেশন কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি:বর্তমানে করোনা ভাইরাস এর ক্রমাগত বৃদ্ধি ও সংক্রমন রুখতে এদিন, ঢোলাহাট থানা, থানা সংলগ্ন সমস্ত দোকান, ঢোলা হাই স্কুল, সমস্ত ডাক্তারখানা ও ঔষধ দোকান, নার্সিং হোম, মাছ বাজার, মাংস বাজার, এটিএম, গ্রামীণ ব্যাংক, স্টেট ব্যাংক সহ পুরো এলাকা অত্যাধুনিক মেশিন এর মাধ্যমে স্যানিটাইজ করা হয়। উল্লেখ, কুল্পি ব্লক উন্নয়ন আধিকারিকের নির্দেশ অনুসারে প্রত্যেক রবিবার ঢোলা বাজার এর সমস্ত দোকান বন্ধ রয়েছে। রাস্তায় যান চলাচল সীমিত রয়েছে এবং কিছু পথ চলতি মানুষ এর মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।
উল্লেখ্য, বেলুনি স্পোর্টিং ক্লাবের এই জনসচেতনতামূলক কাজে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে।

স্যানিটাইজেশন কর্মসূচির বিভিন্ন মুহূর্ত

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *