দেবীসম্মান ক্যালেন্ডার শুট

নিজস্ব প্রতিনিধি:প্রতি বছরের মতো পায়েল পাল প্রোডাকশনের আয়োজনে দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে হয়ে গেল দেবীসম্মান ক্যালেন্ডার শুট। মূলত দেবী অর্থাৎ সমাজের মা, মা কোনো জাত পাত স্ত্রী পুরুষ কোনো বাধা মানে না। তাই সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষদের একইভাবে জায়গা দিতে রূপান্তরকামী এবং যৌন কর্মীদের জন্য এই স্মারক সম্মাননা।

দুর্বার মহিলা সমন্বয় কমিটির এক্সিকিউটিভ সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও নতুন কাপড়। কিঙ্কিনি ডান্স ট্রুপের কর্ণধার ওরফে মডেল অতসীর তত্ত্বাবধানে ছিল নৃত্যানুষ্ঠান, অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ক্রোণ।

অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফোটোগ্রাফার অতনু পাল, কলকাতা মেট্রো রেল এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ, ফ্যাশন ডিসাইনার ইরানি মিত্র, সৃষ্টি ডান্স আকাডেমির কর্ণধার ইন্দ্রানী গাঙ্গুলী, ক্যাম্পবাগান সাধারণ দুর্গোৎসব কমিটির সেক্রেটারী কৃষ্ণ পাল, সল্টলেক ই সি ব্লকের সেক্রেটারী মৌলি বাগচি, পজিটিভ গ্রুপ ইন্ডিয়ার পক্ষ থেকে সঞ্চিত ও শিরিন সহ অনেকেই।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *