✍️By Ramiz Ali Ahmed
শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে নতুন বাংলা ছবি ‘লেট দেয়ার বি লাভ’-এর সাংবাদিক সম্মেলন হয়ে গেল।ছবিটির পরিচালনা করছেন প্রীতম।কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ দেবারতি ভৌমিকের।

‘লেট দেয়ার বি লাভ’ এক মিষ্টি প্রেমের গল্পের এক বেদনার সমাপ্তির গল্প। নীলাদ্রি আর সোনালির ভালবাসায় কানায় কানায় ভর্তি এক সংসার। নীলাদ্রির মা বাবা আর ওরা দুজনে মিলে খুব সুখে ছিল, এমনকি ওঁদের পরিবারে নতুন সদস্য আসার খবরও আনন্দে মাতিয়ে দেবে গোটা দত্ত পরিবারকে।

কিন্তু সুখ বেশিদিন সইল না নীলাদ্রির কপালে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয় সোনালি, জীবনের চরম পরিহাস তাকে মানসিক ভাবে এমন এক অবস্থায় নিয়ে যায় যে সোনালির মুক্তি চায় নীলাদ্রি।

Euthanasia করতে চায় ও। স্বেছা মৃত্যু যা মার্চ ২০১৮ থেকে ভারতে আইন সিদ্ধ কিন্তু কি চরম অবস্থার মধ্যে পড়লে নিজের আপনজন এটা চাইতে পারে সেটাই এই ছবির মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে দেবেন পরিচালক প্রীতম।

অভিনয়ে করছেন অনুভব কাঞ্জিলাল (নীলাদ্রি দত্ত,পেশায় স্বর্ণ ব্যবসায়ী), হৈমন্তী গাঙ্গুলী(সোনালি,নীলাদ্রির স্ত্রী), পারমিতা মুখার্জী( নীলাদ্রির মা),অরিন্দম আচার্য(চিকিৎসক),জিত ভট্টাচাৰ্য(পেশায় উকিল এবং নীলাদ্রির বাল্য বন্ধু),পৌলোমী পাঁজা(সোনালীর বাল্য বন্ধু)।

ছবি:প্রকাশ পাইন

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *