মেয়ের বিয়ে, টেনশন নেই তবে মন খারাপ খুব: দেবাশিষ কুমার

সৌরভ দত্ত : সকাল থেকেই বাড়িভর্তি লোক, আজ তাঁর একমাত্র মেয়ের বিয়ে। ব্যস্ত পায়ের আওয়াজে সরগরম গোটা বাড়ি। না রাজনৈতিক কারণে জমাসমাবেশ নয়, মিছিল-মিটিংয়ের প্রস্তুতিও নয়। আজ তাঁর একমাত্র মেয়ের বিয়ে। কথা হচ্ছে, মেয়র পারিষদ দেবাশিষ কুমারের।
আর কিছুক্ষণ পরেই ‘চৌধুরী ভিলা’য় সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়। বিকেল সাড়ে পাঁচটায় বিয়ের লগ্ন। ইতিমধ্যেই বিয়েবাড়িতে পৌঁছে গিয়েছেন কনে। সেখানে আপাতত সাজগোজ চলছে তাঁর। ব্যস্ততার মাঝেই খানিক সময় বের করে দেবাশিষ কুমার কথা জানালেন
মেয়ে পৌঁছে গেলেও বাবা এখনও পৌঁছননি বিয়ে বাড়িতে। তিনি সামলাচ্ছেন এ দিকটা। কী কী দায়িত্ব পড়েছে তাঁর উপর? জোর গলায় হাসতে হাসতে দেবাশিষ বললেন, “দায়িত্ব কিছুই দেওয়া হয়নি আমাকে। আমার শুধু কাজ হল ঠিক সময়ে পৌঁছে মেয়ের বিয়েটা দেওয়া।” বিয়ের যাবতীয় অ্যারেঞ্জমেন্ট নাকি গৌরব-দেবলীনা নিজেরাই করেছেন।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *