মুক্তি পেতে চলেছে পরিচালক ইন্দ্রাশিস আচার্যর ‘নীহারিকা’

✍️By Ramiz Ali Ahmed

২১জুলাই মুক্তি পেতে চলেছে
পরিচালক ইন্দ্রাশিস আচার্যর নতুন ছবি ‘নীহারিকা’ (Niharika) ।ছবিতে অভিনয় করেছেন মল্লিকা মজুমদার, অনিন্দ্য সেনগুপ্ত, শিলাজিৎ মজুমদার , অনুরাধা মুখোপাধ্যায়, প্রিয়ঙ্কা গুহ-সহ আরও অনেকে । এই ছবির শুটিং করতে প্রায় দুবছর লেগেছে পরিচালকের । আসলে, গ্রীষ্ম, বর্ষা, শীত-প্রত্যেকটি ঋতুর ভূমিকা রয়েছে এই সিনেমায় । সেকারণেই শুটিং শেষ হতে অনেকটা সময় লেগেছে বলে জানা গিয়েছে ।

একজন মেয়ের অন্ধকার শৈশব পেরিয়ে যৌবন পেরোনোর সময় তার নানান আশা আকাঙ্ক্ষার গল্প নীহারিকা।সম্পর্কের গল্প আর গল্প নিজের চেতনা আর অস্তিত্বের সংকটের, দ্যোতনার । শহর থেকে অনেক দূরে প্রায় জন মানবহীন প্রান্তরে নিজেকে খুঁজে চলার জার্নি। সেখানেই সে থাকে নীহারিকায়। ভালোবাসাহীন ভালোবাসার আশ্রয় তার নীহারিকা।সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেলো দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে।ছবির কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, কাঞ্চনা মৈত্র,অতনু ঘোষ প্রমুখ।

ট্রেলার লঞ্চের বিভিন্ন মুহূর্ত

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *