মহাজাতি সদনে দুদিন ধরে অনুষ্ঠিত হলো সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের ৪৪তম সমাবর্তন উৎসব



নিজস্ব প্রতিবদেক:১০ ও ১১ ই জুন ২০২২ শুক্রবার এবং শনিবার মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের ৪৪ তম বার্ষিক সমাবর্তন উৎসব। ১৯৭৬ সালের ২৩ শে জানুয়ারি এই সংস্থা প্রতিষ্ঠা লাভ করে। সেই থেকে প্রতি বছর এই সমাবর্তন অনুষ্ঠিত হয়।

এবারের এই সমাবর্তনে প্রথমদিন মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই সমাবর্তন এর শুভ সূচনা করেন সংস্থা র সহ সভাপতি অধ্যাপিকা ড অমিতা দত্ত। মঞ্চে উপস্থিত ছিলেন ডঃ থাঙ্কমণি কুট্টি ,ডঃ মহুয়া মুখোপাধ্যায়, সংগীত পরিচালক কল্যাণ সেনবরাট, অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়, পন্ডিত সমর সাহা,মিতা নাগ, নাট্যকার চন্দন সেন,পন্ডিত অলক লাহিড়ী,নৃত্য শিল্পী কোহিনুর সেন বরাট,সংস্থার সম্পাদক কাজল সেনগুপ্ত, সহ সম্পাদক ড শান্তনু সেনগুপ্ত সহ আরো অনেক।

অনুষ্ঠানে এবার কলামনি পুরস্কার পেলেন তিন জনপ্রিয় নৃত্য শিল্পী ডঃ থাঙ্কমণি কুট্টি ,ডঃ অমিতা দত্ত, ড মহুয়া মুখোপাধ্যায়। সংবর্ধনা দেওয়া হয় বিভিন্ন রাজ্য ও জেলার পন্ডিত নগেন্দ্রমনি দাস, গুরু সংগীতা চাকী, গুরু অরূপ রঞ্জন ঘোষ রায়, ডঃ চিত্তরঞ্জন মাইতি, শিল্পী উৎপল কর্মকার, শিল্পী নভোনীল চৌধুরী, শিল্পী সুজিত দাস, শিল্পী জয়দীপ ভট্টাচার্য বিভিন্ন শিল্পীদের।

এই সংস্থা র ছাত্র ছাত্রীদের মানপত্র প্রদান করেন বহু বিখ্যাত শিল্পীরা।দ্বিতীয়দিন অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা পরিবেশন করেন নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান। দুদিনের এই সমাবর্তন উৎসবে ১৫০০ ছাত্র ছাত্রীরা মানপত্র গ্রহণ করে, অনুষ্ঠানে ১৫০ জন প্রতিযোগী অনুষ্ঠানে পুরস্কৃত হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের সম্পাদক কাজল সেনগুপ্ত। সমগ্র অনুষ্ঠান ভাবনা ও পরিকল্পনায় ছিলেন সংস্থার সহ সম্পাদক শান্তনু সেনগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবাশীষ বসু। ঐতিহ্য,আধুনিকতা ও আড়ম্বরের সাথে পালিত হলো এবারের ৪৪ তম সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের সমাবর্তন উৎসব।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *