নব যুব সঙ্ঘের উদ্যোগে শুরু হয়ে গেল সর্বজনীন গণেশ পুজো

নিজস্ব প্রতিনিধি: কোলকাতার ৫৭/২, কেশবচন্দ্র সেন স্ট্রিট-এর ‘নব যুব সঙ্ঘ’-র উদ্যোগে গতকাল সন্ধ্যায় উদ্বোধন হয়ে গেল ‘শ্রী শ্রী সর্বজনীন গণেশ পুজো ২০২২’।

বিঘ্নবিনাশক, একদন্ত পার্বতীপুত্র গণেশ পুজো-র শুভ উদ্বোধন উপলক্ষ্যে মণ্ডপে হাজির ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনেরা।

স্থানীয় বিধায়ক অশোক দেব-এর পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় বক্সি, পিয়াল চৌধুরী, প্রবন্ধ রায় ওরফে ফ্যান্টা, সঞ্জয় রায়, পৌরমাতা সুপর্ণা দত্ত, বুলবুল সাউ, পৌরমাতা সাধনা বোস, পৌরপিতা রাজেশ সিনহা, রাজা ভট্টাচার্য, সঞ্জীব আচার্য, গোপাল সাহা, প্রদীপ কর, রোহিত দাস, রাজীব জয়সোয়াল, কৌশিক বসাক, গৌরাঙ্গ মজুমদার, বিনোদ চৌধুরী, প্রিয়াঙ্ক পাণ্ডে-র ব্যক্তিবর্গ।

নব যুব সঙ্ঘ-র চেয়ারম্যান প্রবন্ধ রায় ওরফে ফ্যান্টা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গতকাল স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি গণেশ পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে।
আজ শিব আরাধনা-র অনুষ্ঠান আছে। আগামীকাল রীতি রেওয়াজ মেনে গণেশ পুজোর পাশাপাশি, ১ সেপ্টেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান, ২ তারিখ মহাভোগ পর্ব, ৩ তারিখ মাতা রাণী-র ভজন সন্ধ্যার শেষে আগামী ৪ সেপ্টেম্বর গণেশ মূর্তির বিসর্জন পর্ব সমাপন হবে।”

এ প্রসঙ্গে বলে রাখা ভালো, গণেশ পুজো-কে সামনে রেখে ‘নব যুব সঙ্ঘ’-র পরিচালনায় সম্প্রতি এক ক্রিকেট প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়ে গেছে।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *