মেঘের দিন আর নেই খুব বেশী দিন। গ্রীষ্মের দাবদাহের পর আকাশ ভাঙা বৃষ্টির দিন আসছে। ভিজবে গাছ, মাটি, শরীর, মন। ঠৌটের কোণে এক টুকরো মিঁয়ামল্লার। বাংলা নতুন বছরের নতুন গানে দেবজ্যোতি মিশ্র এবং প্রবাসী বাঙালি শিল্পী মধুছন্দা গাঙ্গুলি নিয়ে এলেন একটা মিষ্টি মেঘ-বৃষ্টির গান।
একটা সময় বেশ কিছু জনপ্রিয় গানের সুরকারের পাশাপাশি, গীতিকারও ছিলেন দেবজ্যোতি মিশ্র। মধুছন্দার কন্ঠে একটা বর্ষার গান খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।’মেঘে মেঘে মন বর্ষা’ গানটা লিখেছেন ও সুর করেছেন দেবজ্যোতি মিশ্র। গানের পরতে, পরতে ভিজে যাওয়ার অনুভূতি। গানের গায়কি, কথা, সুর মনের আনাচে কানাচে বর্ষার অনুভূতি এনে দেয়।আগাম বর্ষায় ভিজতে হলে এই গান সাথে তার মিউজিক ভিডিও দেখতে চোখ রাখতে হবে শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ( Madhuchhanda Ganguly )।

এই গান নিয়ে দেবজ্যোতি মিশ্র জানালেন, ” মধুছন্দা একজন দারুণ সম্ভাবনাময় শিল্পী।ওঁর নিজের একটা আলাদা ধরন আছে।রাগাশ্রয়ী বাংলা গান থেকে ভারতীয় পপ ধারার গান — দুই দিকেই ও খুব স্বচ্ছন্দে গাইতে পারে।’মেঘে মেঘে মন বর্ষা’ গানে
ওঁ খুব সুন্দরভাবে মেঘ, আলো আর স্বপ্নের আবেগ ধরতে পেরেছে।মধুছন্দা গানটা খুব আন্তরিকভাবে গেয়েছে।ওঁর গায়কির ভেতর দিয়ে
আমার সুরেও একটা নিজস্ব ভাব এসেছে,আর তাই মিউজিকের সাজানতেও আমি একটু নতুন কিছু করতে পেরেছি।” অন্যদিকে, গানের শিল্পী মধুছন্দা গাঙ্গুলি বললেন, “দেবুদার সাথে আমার প্রথম আলাপ দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে।অমি ওঁনার মধ্যে খুব সংবেদনশীল মনের, অত্যন্ত অনুভূতিপ্রবণ একজন অসম্ভব গুণী মানুষকে খুঁজে পাই।এই গানটা যখন উঁনি আমকে পাঠান, আমার প্রথম বার শুনেই ভীষণ ভাল লেগে গিয়েছিল।
যে রকম সুন্দর গানের কথা সেরকমই সুন্দর তার সুর, আর চলন।যখন গানটা গাই তখন আরও ভালো লাগে।” আর দেবজ্যোতি মিশ্র এর মত একজন বিশিষ্ট সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মধুছন্দা গাঙ্গুলি বললেন, “
দেবুদার সাথে কাজ করার অভিজ্ঞতা এক কথায়। অসাধারণ। যেহেতু এটা আমার
প্রথম মিউজিক ভিডিও তাই অনেক কিছুই আমার অজানা ছিল, উঁনি সেগুলো আমকে হাতে কলমে শিখিয়েছেন। এই কাজের অভিজ্ঞতা আমার জীবনে এক পরম পাওয়া। ভবিষ্যতেও নতুন বাংলা গান করার ইচ্ছা আছে।”

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *