ওয়েব সিরিজে ঋতুপর্ণা

নিজস্ব প্রতিনিধি:এই প্রথম ওয়েব সিরিজে ঋতুপর্ণা সেনগুপ্ত। সিরিজটির নাম ‘দিবা রাত্রি’। বাংলার পাশাপাশি হিন্দিতেও তৈরি হচ্ছে এটি। তবে, খবর এখানেই শেষ নয়। পরিচালনা করছেন মুম্বইয়ের পরিচালক জয় প্রকাশ। বলিউডে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। ঋষি কাপুর, টাবু, রবিনা ট্যান্ডনকে নিয়ে ‘সাজন কি বাহো মে’ ছিল জয় প্রকাশের প্রথম ছবি। ‘পুরব অউর পশ্চিম’, ‘মার্কেট’, ‘চাহত-এক মসিহা’, ‘সওদা’ সহ একাধিক ছবি তৈরি করেছেন তিনি। বাংলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে নায়িকা করেই ২০১১ সালে তৈরি করেছিলেন ‘মার্ডার’ নামে একটি বাংলা ছবি। প্রায় ১০ বছর পর আবার বাংলায় ছবি করার জন্য ফিরছেন জয়প্রকাশ।


‘দিবা রাত্রি’র গল্প লিখেছেন বলিউডের বাঙালি গীতিকার সন্দীপ নাথ। ‘আশিকি ২’ খ্যাত গীতিকার সন্দীপ এই ছবিরও সঙ্গীতের দায়িত্বেও। ছবির কেন্দ্রীয় চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত থাকছেন। তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেন। অন্যান্য চরিত্রে আছেন গৌরব চক্রবর্তী, কমলিকা চন্দ, পায়েল মুখোপাধ্যায়, বিবেক ত্রিবেদী প্রমুখ। হিন্দি ভার্সনটির নাম ‘ডে নাইট।’ সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। খুব শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হবে কলকাতায়।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *