বহু বছর আগে বামপন্থী সংগঠনে পিতা,

বিপরীত রাজনীতির মানুষ দিয়েছে দুঃখ,ব্যাথা।

নানা কৌশলে তারা করেছে বঞ্চনা

দমন ও পীড়ন।প্রগতি চায়নি তাই লাঞ্ছনা।

তবুও প্রগতির দিকে বহু কষ্ট সয়ে।

বি.এস.সি. বি.এড পাশ মেয়েটি সুস্থ সংস্কৃতিতেও এগিয়ে।

ক্ষমতাধারী হিংসুটে কেহ কেহ দিতে চেয়েছে পিছিয়ে।

পিতৃহীনা মেয়েটি নিষ্ঠুরতার প্রতিবাদ করেছে।

তাই জীবনে অনেক ক্ষতি হয়েছে।

আজ প্রৌঢ়া।নয় সে কম বয়সী মেয়ে।

বেঁচে আছে হিংসুটেদের দমন পীড়ন সয়ে।

তবুও কারো কাছে পেয়েছে শ্রদ্ধা কারো কাছে ভালোবাসা

কেহ কেহ দিয়েছে সম্মান তাই বাঁচার আশা।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *