শেখ সিরাজ: ধনিয়াখালীর সোমসপুর জেলে পাড়ার নেতাজি সংঘের পরিচালনায় ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়ার দিনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সংস্থার সম্পাদক রাম পাত্র এবং সভাপতি প্রান্তি দেশমুখ। প্রায় ৩৭ বছর ধরে ধনিয়াখালীর এই প্রান্তিক এলাকায় এই মনোরম সাংস্কৃতি অনুষ্ঠান হয়ে আসছে। ধনিয়াখালীর বিভিন্ন প্রান্তের শত শত মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও নাট্য শিল্পী নৌশাদ মল্লিক, সাংবাদিক ও কবি শেখ সিরাজ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান গোলক দেশমুখ, শিক্ষক সুরজিৎ চ্যাটার্জী, অজয় পোড়েল, সৌরভ পাত্র প্রমূখ। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করে আরুজ পন্ডিত। পিয়ালী দের সংগীত দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন। সুর ও ছন্দমের শিশু শিল্পী আরবি পন্ডিত, নেহা পাত্র, স্নিগ্ধা দেশমুখ, অর্পণ সরকার, পৃথা পাত্র, সূর্য দত্তের নৃত্য পরিবেশন এক কথায় অসাধারণ। শ্রীরামপুরের রিভি ড্যান্স একাডেমির স্নেহা কর্মকার, প্রিয়াঙ্কা দে, শ্রেয়সী ঘোষের নৃত্য পরিবেশন দর্শকদের অভিনন্দন লাভ করে। মেদিনীপুরের সুর সম্পদ পরিবারের খ্যাতনামা সংগীত শিল্পী প্রকৃতি চক্রবর্তী মাঝি, নীলাদ্রি ও অন্তরার সংগীত পরিবেশন দর্শক শ্রোতাদের বিশেষভাবে মুগ্ধ করে। সমগ্র অনুষ্ঠানটি সুচারু রূপে সঞ্চালন করেন তনুশ্রী মুখার্জি ও মিলি দাস।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *