শেখ সিরাজ:২৬ অক্টোবর রবিবার শুভ সন্ধ্যায় ধনিয়াখালীর সুন্দরম ড্যান্স একাডেমির উদ্যোগে ধনিয়াখালী মদনমোহন তলায় একটি মনোরম নৃত্যানুষ্ঠান হয়ে গেল। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সুন্দরম ড্যান্স একাডেমীর অধ্যক্ষ সুপর্ণা পন্ডিত। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বৈশাখী বসু সিংহ ও তৃজা সিংহ। উদ্বোধনী নিত্য পরিবেশন করেন সুপর্না পন্ডিত। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও টেলিফিল্ম পরিচালক নৌশাদ মল্লিক, বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজ, ধনিয়াখালি লায়ন্স ক্লাবের রিজিওনাল চেয়ারপার্সন সোমনাথ চক্রবর্তী, প্রদ্যুৎ দে, সঞ্জয় গুই এবং তরুণ ভট্টাচার্য। অনুষ্ঠানে নব দূর্গা ,চন্ডালিকা নৃত্যনাট্য প্রভৃতি দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। নৃত্যে অংশগ্রহণ করেন সাহানাজ খাতুন ,শুভ, অনন্যা, মৃত্তিকা, ময়ূরী, রিম্পা, সায়নী, শুভশ্রী ,রূপঙ্কর ,শ্রেয়শী প্রভৃতি। উল্লেখ্য, সুন্দরম ড্যান্স একাডেমিতে শাস্ত্রীয় নৃত্য, রবীন্দ্র নৃত্য, লোক নৃত্য ও সৃজনশীল নৃত্যের প্রশিক্ষণ দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। অনুষ্ঠানে সুন্দরম ড্যান্স একাডেমীর ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সংবর্ধিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন বৈশাখী বসু সিংহ।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *