প্রকাশ পেল রুপম ইসলামের নতুন গান ‘আবার অরণ্যে’

নিজস্ব প্রতিবেদক:প্লুটো এন্টারটেইনমেন্ট-এর তরফে, সৌম্য ঋত – এর কথায় ও সুরে এক নতুন মিউজিক ভিডিওর জন্য গানটি গেয়েছেন রূপম। মুক্তি পেল তার গাওয়া এই গানের মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওটির নাম আবার অরণ্যে।

প্রযোজনায় প্রতীক চক্রবর্তী ও প্লুটো এন্টারটেইনমেন্ট। প্লুটো মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে এই গানটির ভিডিও। মিউজিক ভিডিওটির পরিচালনায় রয়েছেন জয়ব্রত দাশ। অভিনয় করেছেন ,ঋক, আলেকজান্দ্রিয়া টেলর, আত্মদীপ ঘোষ, মৌলিকা সাজোয়াল ও পায়েল রায়। মিউজিক ভিডিওর ক্যামেরার দায়িত্বে ছিলেন সুমন পারুই।


নর্থ বেঙ্গলের পাহাড়ে ঘেরা মনোরম পরিবেশে এই মিউজিক ভিডিওর শ্যুটিং করা হয়েছে। মিউজিক ভিডিওর পরিচালক জয়ব্রত ভিডিওটির বিষয়ে জানালেন, ‘ চারজন বন্ধু একটা রোড ট্রিপ প্ল্যান করে ডুয়ার্সের জঙ্গলে।

তবে শহর জীবন থেকে দূরে একটু প্রাণ ভরে নেওয়া এই অভিযানের মাঝেই তাদের মধ্যে একজনের প্রাক্তন বিদেশিনী প্রেমিকা আসে সারপ্রাইজ দিতে।


পুরো রোড ট্রিপটা জুড়ে নিজেদের অসম্পূর্ণ প্রেমের পুরনো আবেগ খুঁজে পায় তারা। জঙ্গল, পাহাড় , বন্ধুত্ব আর প্রেম মিলেমিশে নিজেদের খুঁজে পাওয়ার এক অভিনব গল্প এই মিউজিক ভিডিওতে আমরা বলেছি।’


অন্যদিকে রূপম ইসলাম জানালেন, ‘ আমি এই সময়ে যে কটা গান রেকর্ড করেছি, তারমধ্যে এই গানটা আমার বিশেষ প্রিয়। গানের কথা, সুর এবং সর্বোপরি গানের যে সাউন্ড অ্যারেনজমেন্ট করা হয়েছে তা এক কথায় অভিনব। এই অভিনবত্ব গানটাকে মানুষের খুব প্রিয় করে তুলবে বলেই আশা রাখছি। গানটি মুক্তি পেয়েছে, আশা রাখি আমার অন্যান্য গানের মতো এই গানটিও মানুষের খুব পছন্দ হবে।’

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *