নিজস্ব প্রতিনিধি: ভারতের বৃহত্তম নিজস্ব ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি৫ মাত্র শুরু করেছে রাজা চন্দার অ্যাকশন থ্রিলার ‘সেভিংস অ্যাকাউন্ট’। কেলোর কীর্তি ও বেশ করেছি প্রেম করেছি ছবির সুপরিচিত পরিচালকের এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং এটি স্ট্রিমিং হচ্ছে একমাত্র জি৫ -এ।

ছবিটির প্রেক্ষাপট হল একটি ব্যস্ত ব্যাংক। একদিন সকালে, অন্যান্য দিনের মতো, ব্যাংকে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। হঠাৎ এক ব্যক্তি ব্যাংকে ঢুকল হাতে একটা বন্দুক নিয়ে আর সবকিছুর নিয়ন্ত্রণ নিয়ে হল, স্বভাবত চারদিকে সৃষ্টি হল আতঙ্ক। অতি শীঘ্র পুলিশ প্রবেশ করে এবং আমরা দেখি কাহিনিতে নানা মোচড়।

মুভি লিংক – https://www.zee5.com/movies/details/savings-account/0-0-1z5245991

জি৫-এ এই ছবির প্রিমিয়ার শোয়ে অভিনেতা অঙ্কুজ হাজরা বলেন, ‘’জি৫ -এ সেভিংস অ্যাকাউন্ট-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য আমি অত্যন্ত রোমাঞ্চিত। এটা এমন এক মুভি যা আমি দেখতে উপভোগ করব যার অর্থ গতিময় একটি অ্যাকশন থ্রিলার সঙ্গে রয়েছে আঁটোসাঁটো প্লট ও দুর্দান্ত পরিচালনা। সেজন্য, আমি আশা করি দর্শকরাও এই ছবি উপভোগ করবেন, এর সবকিছু নিয়ে – ইঁদুর-বিড়ালের দৌড়, স্টাইলিশ কার সিকোয়েন্স, গুন্ডা ও অ্যাকশন, ড্রামা ও থ্রিল।’

দেখুন ‘সেভিংস অ্যাকাউন্ট’ একমাত্র জি৫ -এ

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *