ওয়েসিস ফাউন্ডেশনের আয়োজনে দুদিনব্যাপী ফেস্টিভেল ও কম্পিটিশন হতে চলেছে

নিজস্ব প্রতিনিধি:সম্প্রতি ওয়েসিস ফাউন্ডেশন এই মাসে তাদের সংস্থার পক্ষ থেকে ফেস্টিভেল কম্পিটিশনের পরিকল্পনা নিয়েছে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানালেন অরিন্দম বোস ।ওনার সঙ্গে ছিলেন ডাঃ বি ডি মুখার্জী, রাজীব ভট্টাচার্য, শোভন ঘোষ ও প্রবীর ব্যানার্জী ও আরো অনেকে

অরিন্দম বাবু বলেন গত দু বছরে আমরা কোন অনুষ্ঠান করতে পারি নি, বর্তমান পরিস্থিতি ভাল আছে বলে সেই দুঃখ কষ্ট ভুলে এ মাসের ১৩ ও ১৪ই আগস্ট ফেস্টিভ্যাল ও কম্পিটাশন অনুষ্ঠান করবে ডাঃ ত্রিগুনা সেন অডিটোরিয়ামে যাদবপুর ইউনিভার্সিটিতে।

সেখানে অংশগ্রহণ করবেন যারা তাদের জন্য একাধারে থাকছে সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল এবং অর্থিক পুরস্কার থাকছে। আমাদের ফাউন্ডেশন এর সঙ্গে সমাজ সেবামূলক কাজ আমরা করে থাকি।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *