আনন্দ সংবাদ লাইভ :মুক্তি পেয়েছে তাপসি রায়ের স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘কফিন’।’কফিন’, এক খ্রিষ্টান দম্পতির সম্পর্কের টানাপোড়ন এর গল্প। এখানে যেমন প্রেম আছে,বিশ্বাস আছে,যত্ন আছে আবার হিংসে আছে, সন্দেহ আছে,যন্ত্রণাও আছে। আছে বিশাল এক ষড়যন্ত্র।

‘কফিন’-এর সংক্ষিপ্ত কাহিনি এরকম-অ্যান্টনি একজন প্রতিষ্ঠিত লেখক, অসুস্থ স্ত্রী এমিলি সাথে তার সংসার।অসুস্থতার কারণে এমিলি মাঝে মাঝেই আজকাল অদ্ভুদ সব আচরণ করে,স্বামীকে হারানোর ভয় যেনো একটু বেশি করে তার বুকে চেপে বসে আর সেই কারণেই কোনো মহিলাকে সে তাদের আশেপাশে ও সহ্য করতে পারেনা। অ্যান্টনি একা হাতে স্ত্রীর পাগলামি আর লেখার কাজ সামলাতে পারেনা। নানান অশান্তির মধ্যে হঠাৎ ই অ্যান্টনি এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে নেয়। সেটাই ছবির মূল চমক। ছবিটি ভীষণ নাটকীয় ভাবে উপস্থাপনা করা হয়েছে।প্রতিপদে রোমাঞ্চ রয়েছে দর্শকদের জন্য।

প্রায় ২০ মিনিটের এই ভিন্ন স্বাদের ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় সোনালি চৌধুরি এবং ঐশ্বর্য।ছবিটির চিত্রগ্রহণ করেছেন মধুরা পালিত।সম্পাদনার দ্বায়িত্ব সামলেছেন শর্মিষ্ঠা ঝা।সঙ্গীত পরিচালনা করেছেন বিশ্ববিজয় সেন।প্রযোজনা কল্যাণ ভৌমিক।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *