‘মিস,মিসেস অ্যান্ড মিস্টার কলকাতা’-র ওয়ার্কশপ ও ফটোশুট

নিজস্ব প্রতিনিধি:বাঙালীর শ্রেষ্ঠ দুর্গাপুজোর প্রাক্কালে শহরে হয়ে গেল এক অনন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান “মিস্টার মিস ও মিসেস-ক্যালকাটা”-র ফটোশ্যুট।


শহর জুড়ে শুধু নয় গ্রামে গঞ্জে ও ফ্যাশন জগতে প্রতিষ্ঠিত পেতে পারে যেকোন প্রতিভা,সেইসব প্রতিভাকে খুঁজে তাঁদের যোগ্যতার ভিত্তিতে জনসম্মুখে তুলে ধরতে” দাএডুকেটস এসেসটিং চিলড্রেন্স হোপ”এর আয়োজনে শহরে বুধবার হয়ে গেল “মিস্টার মিস ও মিসেস ক্যালকাটা”-র ফটোশ্যুট।সংস্থার কর্ণধার সাজিত কৃষ্ণান কুট্টি জানান সারা বাংলা জুড়ে তাঁদের এই প্রতিভা খুঁজে তাঁদের গ্রূমিং করিয়ে তারপর তাঁদের দ্বারা রাম্প শো করানো হবে খুব শীঘ্রই।গ্রমিং করাবেন কুট্টি রাজেশ নায়ার।

এই ফটোশ্যুট এ অংশগ্রহণ করেন বাংলার প্রায় প্রতিটি জেলার ছেলে মেয়েও শ্রীমতী রা। উক্ত সংস্থা ইতিমধ্যেই স্বাস্থ্য শিক্ষা যুব ও নারী দের নিয়ে বহু সামাজিক কাজ করেছে,আগামীতে ও করতে চায়।যা সত্যি সত্যি মানুষের জীবন যাপন এর জন্য সুন্দর এক উপহার তা বলাই চলে।


নবীন প্রবীণ মিলিয়ে প্রকৃত ট্রেনিং নিয়ে তারপর মঞ্চে দাপিয়ে বেড়াবে মডেলরা।তাঁদের নিজেদের স্বনির্ভর একটা প্ল্যাটফর্ম তৈরি করবে এই আশা সব প্রতিযোগির।এই সুচারু অনুষ্ঠানে তাই যোগদানের জন্য প্রতিভাবান সকল কলাকুশলীরা অধীর অপেক্ষায়।পুজোর পর মঞ্চে এই অনুষ্ঠানের ফাইনাল দর্শকরা দেখতে পাবে বলে জানান আয়োজকদের তরফে।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *