নিজস্ব প্রতিনিধি:কিংবদন্তি সঙ্গীত শিল্পী মহম্মদ রফি এর স্মরণে ড্যাফোডিল ইনকর্পোরেটের উদ্যোগে প্রকাশ পেতে চলেছে “স্পেশাল কভার”, শিল্পীর ৯৮ তম জন্মদিনে আগামী ২৪ ডিসেম্বর, মহাজাতি সদনে,বিকেল ৫টায়, ভারতীয় ডাক বিভাগের সৌজন্যে। বাংলা গানের সাথেও মহম্মদ রফির যোগাযোগ প্রায় সকলেরই জানা। নজরুল গীতি থেকে আধুনিক বাংলা গান, উত্তম কুমার-সুচিত্রা সেন অভিনীত ইন্দ্রাণী ছবিতে “সভি কুছ লুটাকার” শীর্ষক হিন্দি গানও করেছেন তিনি।

আর দুবছর পরে শিল্পীর জন্ম শতবার্ষিকী। এমন সময় এই বিশেষ উদ্যোগ তাও কলকাতা থেকে নেওয়া হওয়াতে বেশ খুশি সংস্থার কর্ণধার রুদ্র সেন।তিনি বলেন,” খুবই গর্ব অনুভব করছি।এমন একটা মুহূর্ত জীবনে যে আসবে আগে ভাবিনি।আমি খুবই খুশি এরম একটা দিনে মহম্মদ রফিকে নিয়ে এই স্পেশাল কভার প্রকাশ হতে চলেছে ।ভারতীয় ডাকবিভাগের সহযোগিতায়। আমরা খুবই কৃতজ্ঞ ভারতীয় ডাক বিভাগের কাছে।”এদিন উপস্থিত থাকবেন বিধায়ক দেবাশিস কুমার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী কল্যাণ সেন বরাট , পন্ডিত মল্লার ঘোষ, রূপঙ্কর বাগচী, অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, ভাস্বর চ্যাটার্জি প্রমুখ। পরে গানে, গানে স্মরণ করবেন একঝাঁক শিল্পীরা, জমে উঠবে “তেরে নাম কা দিওয়ানা-সিজন টু”।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *