বিধায়ক যোগরঞ্জন হালদারকে সংবর্ধণা

নিজস্ব প্রতিনিধি:সম্প্রতি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি,ডায়মন্ড হারবার মহকুমা শাখার পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুন্দরবন সাংগাঠনিক জেলার নব নিযুক্ত সভাপতি কুল্পী বিধানসভার বিধায়ক মাননীয় যোগরঞ্জন হালদার মহাশয়কে সংবর্ধণা জ্ঞাপন করা হয়।


উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ডায়মন্ড হারবার মহকুমা শাখার সভাপতি মাননীয় প্রীতম কুমার হালদার,সহ সভাপতি মাননীয় খয়রুল হক মোল্লা,সাধারণ সম্পাদক মাননীয় দেবাশীষ মাইতি, মগরাহাট -২ নং ব্লকের সভাপতি মাননীয় কালিপদ ঘোষ,মথুরাপুর-১ নং ব্লকের সভাপতি মাননীয় বিধান চন্দ্র ধাড়া, মন্দির বাজার ব্লকের সভাপতি মাননীয় সুদীপ হালদার,ডায়মন্ড হারবার – ১ নং ও ২নং ব্লকের সভাপতি যথাক্রমে মাননীয় বেণুজিৎ পুরকাইত ও মাননীয় অমল কান্তি দাস, কুল্পী ব্লকের মাননীয় প্রশান্ত জানা, মঙ্গল পুরকাইত, শুভ্রাংশু করণ ও অসিত বরণ ময়রা প্রমুখ শিক্ষক মহাশয়গণ।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *