বাংলা সিনেমা জগতে নতুন মুখ অভিনেত্রী সপ্তমী ব্যানার্জি

নিজস্ব প্রতিনিধি:মডেলিং জগতের খুব পরিচিত নাম সপ্তমী ব্যানার্জি । মডেলিং থেকে দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী মডেল।

নানা মিউজিক ভিডিও তে অভিনয় করেছেন এই অভিনেত্রী। মডেলিং জগতে বেশ কিছু নামকরা ব্র‍্যান্ডের শ্যুটে দেখা গিয়েছে তাকে । আরো কিছু নামকরা ব্র‍্যান্ডের শুট সেলিব্রিটি ফটোগ্রাফার অভি সেনগুপ্তর শ্যুটে দেখা যাবে তাকে

তবে অভিনেত্রী, মডেল সপ্তমী ব্যানার্জি জানান “ভালো প্রজেক্টে ভালো চরিত্রের জন্য অপেক্ষা করছি। যেখানে নিজের ভালো অভিনয় উপহার দিতে পারবো আমার দর্শকদের। কারন ভালো চরিত্র পাওয়া প্রতিটি অভিনেত্রীর কাছে সবচেয়ে বড়ো পাওনা।”খুব শীঘ্রই সৌমজিত আদকের তিলোত্তমা ছবিতে ভালো একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রি সপ্তমী ব্যানার্জিকে।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *